রংপুর বিভাগে দুর্গাপূজায় এসআরবি-১৩ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর বিভাগের ৫ হাজার ১৩৮টি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এসআরবি-১৩।
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদরে যৌতুকের ২ লাখ টাকা না পেয়ে রনি আক্তার (২৭) নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. আনোয়ার হোসেন (৪৯) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে সদর উপজেলার রাজপুর (বালাপাড়া) এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে রনি আক্তারের সাথে হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে মো. আনারুল ইসলামের (৩২) পারিবারিকভাবে বিয়ে হয়। বর্তমানে তাদের আলিফ নামে ৮ বছরের একটি সন্তান রয়েছে এবং রনি আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা।
অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই স্বামী আনারুল ইসলাম যৌতুকের জন্য চাপ দিতে থাকেন এবং বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা এনে দেওয়ার জন্য রনি আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস-বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও নির্যাতন বন্ধ হয়নি।
সর্বশেষ গত ১০ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে শ্বশুরবাড়ির অন্য স্বজনদের উসকানিতে স্বামী আনারুল ইসলাম যৌতুকের টাকার জন্য চাপ দেন। টাকা এনে দিতে অস্বীকার করলে গৃহবধূকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়, যার ফলে তার শরীরে ফোলা ও কালশিটে জখম হয়। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন— স্বামী মো. আনারুল ইসলাম (৩২), শাশুড়ি মোছা. আনো বেগম (৫০), শ্বশুর মো. হারুন অর রশিদ (৫৫), ননদ মোছা. শারমিন আক্তার (২৫) এবং স্থানীয় মো. স্বপন (৩০)।
ভুক্তভোগী গৃহবধূর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। লালমনিরহাট সদর থানা পুলিশ জানায়, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর বিভাগের ৫ হাজার ১৩৮টি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এসআরবি-১৩।
লালমনিরহাটে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির এনএক্স ভবনে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ বজলুর রহমানের উপস্থিতিতে আইনজীবীদের মতবিনিময় সভা।
বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন চালকরা, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় মোটরসাইকেল আটক করেছে ৬১ বিজিবি।
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ম্যাকবুক উদ্ধার করে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের হাতে তুলে দিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন আইজিপি।
বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্যালোকে দেখা মিলছে সোনালি আভার। জাতীয় ও ভ্রমণ সংবাদ।
