১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ
লালমনিরহাট ১৫ বিজিবির ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’ অভিযানে ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপসহ ১৭০৬ পিস ইয়াবা জব্দ।
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আসামীরা বাদির বাগানের গাছকাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। ওয়ার্ড বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মকভাবে জখম হয়েছে। আহতরা বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় সরেজমিন পরিদর্শন শেষে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের ধরে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছেন।
ক্ষতিগ্রস্থ বাগানের মালিক মোল্লা শফিকুল ইসলাম বলেন, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার সময় একই এলাকার ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আনছার হাজরা দলীয় প্রভাব খাটিয়ে ও তার পরিবারের লোকজন নিয়ে দা, লোহার রড, লাঠি সহ বিভিন্ন দেশীয় অন্ত্রেশস্ত্রে বেআইনি জনতাবদ্ধে আমার বসত ঘরের ভিতর অনাধিকার প্রবেশ করে একপর্যায় বাদির স্ত্রী ও ছেলের মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। ভুক্তভোগী বাদী হয়ে ৬ জনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় ও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আসামীরা হলেন, একই গ্রামের আনছার হাজরা (৬০), রমজান হাজরা (৩০), ইমরান হাজরা (২৭), তারিক হাজরা (৩৫), উভয় পিতা আনছার হাজরা, আনছার হাজরার স্ত্রী লতিফা বেগম (৫৫), ও ঝুম্পা বেগম (২৫), স্বামী: রমজান হাজরা ।
ভুক্তভোগী শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার দিন আমি বাড়িতে না থাকায় একা পেয়ে আমার স্ত্রী তাছলিমা বেগম ও পুত্র ইয়াসিন মোল্লাকে ধাড়ালো দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এছাড়া আমার বড়ভাবি দোলেনা বেগম এর গলায় থাকা ০৪ (চার) আনা ওজনের একটি স্বর্ণের চেইন মূল্য অনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ৩নং আসামী তারিক হাজরা আমার বড়ভাবি দোলেনা বেগম এর পরনের কাপড় চোপড় টেনে থেচড়ে শ্লীলতাহানি ঘটায়। এঘটনায় বাদী প্রশাসনের কাছে দোষীদের আইনের আওয়াতায় এনে শাস্তির দাবী জানায়।
লালমনিরহাট ১৫ বিজিবির ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’ অভিযানে ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপসহ ১৭০৬ পিস ইয়াবা জব্দ।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের আটজনসহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু। আহত ৬।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন এমপি মজিবর রহমান সরোয়ার।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী ১৬০টি পূজামণ্ডপে ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে ১৫ বিজিবি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর বিভাগের ৫ হাজার ১৩৮টি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এসআরবি-১৩।
লালমনিরহাট সদরে যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ। থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা।
লালমনিরহাটে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির এনএক্স ভবনে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ বজলুর রহমানের উপস্থিতিতে আইনজীবীদের মতবিনিময় সভা।
