সারাদেশ

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

মোঃ হারুন অর রশীদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান OPERATION NARCOTICS STRIKE অভিযানের অংশ হিসেবে গংগারহাট বিওপি বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে ১৯ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ০৩:৩০ এবং সন্ধ্যা ০৬:২০ ঘটিকায় গংগারহাট বিওপির আওতাধীন উত্তর কুটি চন্দ্রখানা (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ৭৬৫ পিস উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২,২৯,৫০০/- (দুই লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত) টাকা। এছাড়াও, মাদক চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Related News

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ

লালমনিরহাট সদরের হারাটীতে খালের প্লাসিটিং কাজে বাধা, ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে।

অভয়নগর উপজেলা পরিষদে ১৪ বছর ধরে একই পদে হুমায়ুন কবীর, ‘খুঁটির জোর’ কোথায়?

যশোরের অভয়নগর উপজেলা পরিষদে সাঁট-মুদ্রাক্ষরিক পদে ১২ বছর ধরে একই কর্মস্থলে হুমায়ুন কবীর। প্রথাগত বদলি না হওয়া নিয়ে প্রশ্ন।

বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের। বিজিবির বাধার মুখে ব্যর্থ বিএসএফ।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ

লালমনিরহাট ১৫ বিজিবির ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’ অভিযানে ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপসহ ১৭০৬ পিস ইয়াবা জব্দ।

বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম

বাগেরহাট সদরে গাছ কাটাকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি নেতার হামলায় মা ও ছেলে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি। ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, একই পরিবারের আটজনসহ নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের আটজনসহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু। আহত ৬।

রিশালে প্রতিটি মন্দিরে নিরাপত্তা দেওয়া হবে: এমপি মজিবর রহমান সরোয়ার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন এমপি মজিবর রহমান সরোয়ার।

১৬০টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী ১৬০টি পূজামণ্ডপে ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে ১৫ বিজিবি।

Search