জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী

ছবি: সংগৃহীত

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কার্যকরভাবে প্রতিরোধ করতে হলে কেবল সাময়িক মশক নিধন ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, বরং নিয়মিত পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও সমান জরুরি বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে আয়োজিত এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় জয়পুরহাটের কালাই পৌর এলাকায় এই বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কালাই পৌরসভার টিঅ্যান্ডটি এলাকা থেকে শুরু হওয়া এই অভিযানে স্কাউটস ও সেচ্ছাসেবক সংগঠন বিডি ক্লিনের সদস্যবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার ৯টি প্রধান এলাকার জমে থাকা দীর্ঘদিনের বর্জ্য পরিষ্কার করা হয় এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয়। একই সাথে নাগরিকদের ডেঙ্গু থেকে সুরক্ষায় বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং স্বচ্ছ পানি জমে না থাকার বিষয়ে সচেতন করা হয়।

অভিযানকালীন অনুষ্ঠানে জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিঞা, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেলসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডেঙ্গুর প্রকোপ কমাতে এই ধরনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান চলমান রাখার জোর আশ্বাস দেওয়া হয়।

Related News

অবৈধ মোবাইল ফোন ও রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সারাদেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার চালককে সম্মাননা দিচ্ছে সরকার

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।

৫৯২ কোটি টাকায় খনন হবে তিতাসের দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক সংকটে জ্বালানি খাত অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রী

ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।

জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী |

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।

শাহজালাল বিমানবন্দরে যুগান্তকারী উদ্যোগ: মনিটরে সরাসরি দেখা যাবে লাগেজের গতিবিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বেল্ট এলাকায় সিসিটিভি ক্যামেরা ও মনিটর স্থাপন, লাগেজের গতিবিধি সরাসরি দেখবে যাত্রীরা।

Search