বেকুটিয়া সেতুর পাইপ কাটার সময় ১০ জন আটক
পিরোজপুরের বেকুটিয়া অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারের সুরক্ষায় বসানো লোহার পাইপ কাটার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রলার ও পাইপ কাটার সরঞ্জাম।
ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় ঢাকামুখী তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে একটি বগি আলাদা হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার কাউরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি বড়াইগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী যাত্রীবাহী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁওয়ের বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে হঠাৎ করেই হুক খুলে একটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চলন্ত ট্রেন থেকে বগি আলাদা হয়ে যাওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে মুহূর্তেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ট্রেনের চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে ফেলেন।
এর ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন এবং প্রায় ৪০ মিনিট পর অর্থাৎ সকাল ১১টার দিকে বিচ্ছিন্ন হওয়া বগিটি পুনরায় মূল ট্রেনের হুকের সঙ্গে সংযুক্ত করেন। এরপর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
রেলওয়ে পুলিশ জানায়, বগি বিচ্ছিন্ন হওয়ার এই ঘটনায় অন্য কোনো ট্রেন বা রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়নি। মূল লাইনের বাইরে ট্রেন থামায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছিল।
পিরোজপুরের বেকুটিয়া অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারের সুরক্ষায় বসানো লোহার পাইপ কাটার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রলার ও পাইপ কাটার সরঞ্জাম।
রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয় থেকে চার বস্তা সরকারি নথি সরানোর সময় অটোরিকশাসহ সেগুলো আটক করেছেন স্থানীয়রা। দুদকের অভিযানের ছয় দিনের মাথায় ঘটনায় উঠেছে নানা প্রশ্ন।
চট্টগ্রামের বাকলিয়ায় লাইসেন্স ছাড়া সার মজুদের অভিযোগে আটটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড।
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক মিনিটের ব্যবধানে বিকট শব্দে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ ও উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১০ রোহিঙ্গা।
প্রকাশ্যে ঘুস খাওয়াকে সমর্থন করে আপত্তিকর মন্তব্য করার ভিডিও ভাইরাল হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে।
হত্যা, গুম ও ভাঙচুর মামলার আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা।
ময়মনসিংহের ভালুকায় চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে গ্যারেজে আগুনে ১১টি অটোরিকশা, মোটরসাইকেল ও দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
