মাল্টার চেয়ে ১৪৬ গাড়ি আমদানিতে শুল্ক কর কম
প্রতি কেজি মাল্টার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা হলেও শুল্ক-কর দিতে হচ্ছে প্রায় ১০৭ টাকা। মোট শুল্ক-করভার ১২১.৭৮ শতাংশ, যা ১৪৬টি গাড়ির চেয়েও বেশি।
ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে ১১টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং সংলগ্ন মুদির দোকান ও ফ্রিজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকার ইদ্রিস অটো গ্যারেজে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো চার্জে লাগিয়ে রাখা হয়েছিল। গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ১৪ জন কর্মীর প্রায় এক ঘণ্টার অক্লান্ত চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে গ্যারেজে চার্জে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, ১টি মোটরসাইকেল এবং পাশের একটি মুদির দোকানের সমস্ত মালামালসহ একটি ফ্রিজ সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়। তবে অগ্নিকাণ্ডের সময় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত গ্যারেজটির কোনো বৈধ ফায়ার লাইসেন্স ছিল না। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের জনবহুল এলাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে এবং প্রাথমিক হিসেবে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রতি কেজি মাল্টার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা হলেও শুল্ক-কর দিতে হচ্ছে প্রায় ১০৭ টাকা। মোট শুল্ক-করভার ১২১.৭৮ শতাংশ, যা ১৪৬টি গাড়ির চেয়েও বেশি।
পিরোজপুরের বেকুটিয়া অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারের সুরক্ষায় বসানো লোহার পাইপ কাটার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রলার ও পাইপ কাটার সরঞ্জাম।
রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয় থেকে চার বস্তা সরকারি নথি সরানোর সময় অটোরিকশাসহ সেগুলো আটক করেছেন স্থানীয়রা। দুদকের অভিযানের ছয় দিনের মাথায় ঘটনায় উঠেছে নানা প্রশ্ন।
চট্টগ্রামের বাকলিয়ায় লাইসেন্স ছাড়া সার মজুদের অভিযোগে আটটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড।
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক মিনিটের ব্যবধানে বিকট শব্দে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ ও উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১০ রোহিঙ্গা।
প্রকাশ্যে ঘুস খাওয়াকে সমর্থন করে আপত্তিকর মন্তব্য করার ভিডিও ভাইরাল হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে।
হত্যা, গুম ও ভাঙচুর মামলার আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা।
