বিশ্ব

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টার ৬ দিন পর জ্ঞান ফিরল মার্কিন বন্দি ক্রিস্টা পাইকের

আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের টেনেসিতে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টার দীর্ঘ ছয় দিন পর অবশেষে জ্ঞান ফিরেছে দণ্ডিত আসামি ক্রিস্টা পাইকের (৫০)। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং কথা বলছেন বলে তাঁর আইনজীবীরা নিশ্চিত করেছেন। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এই ঘটনাকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করা হয়েছে। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

আইনজীবীরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ক্রিস্টা পাইককে বর্তমানে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে এবং তিনি জরুরি চিকিৎসাসেবা নিচ্ছেন। গত বুধবার টেনেসিতে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুই দফা ইনজেকশন দেওয়ার পরও তিনি মারা যাননি। পরবর্তীতে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা তাঁর শরীর থেকে রাসায়নিক অপসারণের চেষ্টা চালান। কয়েক দিন অচেতন থাকার পর তিনি অবশেষে জ্ঞান ফিরে পান এবং কথা বলতে শুরু করেন। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি না এবং এ জন্য দীর্ঘ সময় লাগতে পারে কি না, সে বিষয়ে চিকিৎসকেরা এখনো নিশ্চিত নন।

১৯৯৫ সালে মাত্র ১৯ বছর বয়সে কলিন স্লেমার নামের এক যুবককে হত্যার দায়ে ক্রিস্টা পাইককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

ফোর্ডহ্যাম ল স্কুলের অধ্যাপক ও অপরাধবিজ্ঞানী ডেবোরা ডেনো বিবিসিকে জানান, পাইকের জ্ঞান ফিরে পাওয়ায় তিনি একেবারে হতবাক হয়েছেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্রে এর আগে আরও সাতটি ঘটনায় বন্দিরা মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেলেও সেগুলো ছিল ইনজেকশন প্রয়োগে ব্যর্থতার ফল। কিন্তু পাইকই একমাত্র ব্যক্তি, যাঁর শরীরে প্রাণঘাতী রাসায়নিক ইনজেকশন প্রয়োগ করার পরও তিনি বেঁচে আছেন।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, পাইককে ‘পেন্টোবার্বিটাল’ নামের একটি রাসায়নিকের দুই ডোজ দেওয়া হয়েছিল। তবে কেন এটি কার্যকর হলো না বা তাকে পুনরায় মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করা হবে কি না, সে বিষয়ে প্রশাসন এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। এই ঘটনার পর টেনেসির গভর্নর বিল লি চলতি বছরের বাকি সময়ের জন্য সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ঘোষণা করেছেন এবং রাজ্যের কারা বিভাগের প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পাইকের চিকিৎসক দলের উপদেষ্টা অ্যানেস্থেসিওলজিস্ট ড. জোয়েল জিভোটের ধারণা, পেন্টোবার্বিটাল সম্ভবত পাইকের রক্তপ্রবাহে প্রবেশ না করে ত্বকের নিচের টিস্যুতে ছড়িয়ে পড়েছিল। এর আগে পাইকের আইনজীবীরা তাঁর শারীরিক গঠন ও সরু শিরার কারণে প্রাণঘাতী ইনজেকশনে জটিলতার আশঙ্কা প্রকাশ করেছিলেন। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে কার্যকর হওয়া এক-তৃতীয়াংশের বেশি মৃত্যুদণ্ডই নানা ত্রুটিপূর্ণ জটিলতার মুখে পড়েছিল।

Related News

রিয়াদের বাদশাহ খালিদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সংবাদ।

ইরানের নেতৃত্ব কে দিচ্ছে আমরা জানি না: প্রেসিডেন্ট ট্রাম্প

ইরানের শীর্ষ নেতৃত্ব ধ্বংসের পর দেশটি কে পরিচালনা করছে ওয়াশিংটন তা জানে না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।

দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদি যাওয়ার প্রক্রিয়া সহজ করল রিয়াদ

অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবারসহ সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। এখন ওয়ার্ক ভিসা চলাকালেই পরিবারকে নেওয়ার আবেদন করা যাবে।

মক্কা চুক্তির বাধ্যবাধকতা সৌদি আরবকে সর্বাত্মক সহায়তার প্রস্তুত পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রয়োজনে সৌদি আরবকে সব উপায়ে সমর্থন দিতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহেদ মাহমুদ। আন্তর্জাতিক সংবাদ।

মার্কিন সামরিক বাহিনীর ৮১টি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস, ক্ষতি ৩.৩ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সামরিক বাহিনীর অন্তত ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আর্থিক মূল্য প্রায় ৩.৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক সংবাদ।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে মিছিল করেছেন ইন্ডিয়া জোটের বিরোধী সাংসদরা। পুলিশ বাধা দিলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজনকে আটক করা হয়; পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে বা এককভাবে সম্ভাব্য হামলার প্রস্তুতির পাশাপাশি ইসরাইলে অতিরিক্ত মার্কিন সেনা ও বিমান পাঠানোর প্রস্তুতির খবরও এসেছে।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা

ফ্রান্সে স্কুলের অবকাঠামো ও শিক্ষক সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। লঁসে পুলিশের ব্যবহৃত বিস্ফোরকে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর হাত বিচ্ছিন্ন হয়েছে।

Search