শাপলা চত্বর মামলা অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ঢাকা: সংযুক্ত আরব আমিরাত থেকে ১ বিলিয়ন (এক শ কোটি) ডলারের বেশি অর্থ পাচার করে বাংলাদেশে বিনিয়োগকারী এক সুইস নাগরিকের বিরুদ্ধে চলা মামলার বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও আইনি সহযোগিতা চেয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করে এই সহযোগিতা কামনা করেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংযুক্ত আরব আমিরাত থেকে অর্থ পাচারের ওই চাঞ্চল্যকর মামলার বিভিন্ন দিক তুলে ধরে রাষ্ট্রদূত অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা চান। জবাবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আমিরাতের রাষ্ট্রদূতকে সব ধরনের প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে অর্থ পাচার প্রতিরোধ ও অপরাধ দমনে পারস্পরিক আইনি সহায়তার পাশাপাশি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও ফলপ্রসূ মতবিনিময় করেন তারা।
শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশন। আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ও নির্বাচন ব্যবস্থা নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করছেন।
পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠায় সুন্দরবনসংলগ্ন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ২৪টি রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ সংবাদ।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। কূটনৈতিক সংবাদ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৫ দিনের ছুটি। জাতীয় সংবাদ।
সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ে ১৩টি নতুন ও সংশোধিত প্রকল্প উত্থাপন করা হয়েছে।
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ৪টি এ৩৫০ ও ৬টি এ৩২১নিও সহ ১০টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
চট্টগ্রামের ফৌজদারহাট ও হালিশহরে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলন উপলক্ষে ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নৌযান চলাচলে বিশেষ সতর্কতা জারি করেছে বিআইডব্লিউটিএ।
