রাজনীতি

তিন দফা দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

পঞ্চগড়: শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দ্রুত সম্পন্ন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে পদযাত্রাটি শুরু হয়। এর আগে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। পরে পদযাত্রা শুরুর পর বন্দর এলাকার সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের ঘোষিত কর্মসূচি বাংলাবান্ধা থেকে দেশের বিভিন্ন এলাকা পেরিয়ে টেকনাফ পর্যন্ত যাওয়ার কথা। প্রথম দিনে ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেঁতুলিয়ায় দিনের কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে। পথে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন সংগঠনটির নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দাবির মধ্যে রয়েছে—শহীদ ওসমান বিন হাদীর হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা।

সংগঠনটির ঘোষণায় বলা হয়েছে, বাংলাবান্ধা থেকে শুরু হওয়া পদযাত্রা ৩১ দিনের কর্মসূচি হিসেবে টেকনাফ জিরো পয়েন্টে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৬ নভেম্বর টেকনাফে কর্মসূচির সমাপ্তি হওয়ার কথা।

কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট বার্তা পাওয়া যায়নি। ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

হাদী হত্যাকাণ্ডে ভারত, আওয়ামী লীগ ও র-এর সম্পৃক্ততার অভিযোগও করেন জাবের। তবে এসব অভিযোগ তাঁর বক্তব্য হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের অবস্থান কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়; তাদের আন্দোলন আধিপত্যবাদের বিরুদ্ধে।

হাদী হত্যাকাণ্ডকে সাধারণ হত্যাকাণ্ড হিসেবে না দেখে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা হিসেবে বিবেচনার দাবি জানান তিনি। পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার আহ্বান জানান সরকারের প্রতি।

কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে কর্মসূচির দাবিসংবলিত প্রচারপত্র বিতরণ করছেন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির মাধ্যমে তারা এসব দাবির পক্ষে জনসমর্থন গড়ে তুলতে চান। একই সঙ্গে দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে বা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাবের।

Related News

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সিগারেট কোম্পানি পরিচালনার অভিযোগ রাশেদ খাঁনের

‘তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো’র নাম পরিবর্তন করে ‘জেনুইন লিফ টোব্যাকো’ করার পর নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিষ্ঠানটির নেপথ্যে রয়েছেন বলে অভিযোগ করেছেন রাশেদ খাঁন। অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির এমডি।

বাংলাদেশ স্টাডিজ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে শফিকুর রহমান

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বহিষ্কারের পর বিএনপি নেতা সাগরের স্ট্যাটাস, ‘আলহামদুলিল্লাহ’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরে ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেন তিনি।

দেশকে অস্থির করতে পতিত দোসররা কাজ করছে: রিজভী

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশকে অস্থিতিশীল করতে ‘পতিত দোসররা’ নানা কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তৃণমূল থেকে উঠে আসা আলোকিত নারী নেতৃত্বের প্রতীক আফরোজা বেগম জলি

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলির সংগ্রাম ও রাজনৈতিক জীবনের বিশেষ প্রতিবেদন।

ভিপি নুরের নাম ভাঙিয়ে ৫ লাখ টাকা দাবির অডিও ভাইরাল

ভিপি নুরের নির্দেশের কথা বলে ৫ লাখ টাকা দাবির অডিও ভাইরাল হওয়ায় লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদ সভাপতি ফারুক হোসেনকে বহিষ্কার ও আটক করেছে পুলিশ।

মাল্টা, পোলাওয়ের চাল ও ডিমের দাম বৃদ্ধিতে অসাধু সিন্ডিকেট দায়ী: নাহিদ ইসলাম

মাল্টা, পোলাওয়ের চাল ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ার জন্য অসাধু সিন্ডিকেটকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে আফরোজা বেগম জলির অভিনন্দন।স্টাফ রিপোর্টার।

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।

Search