আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।
মো: জিয়াউদ্দিন বাবু। বরিশাল বুরো
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরিশালে আয়োজিত ‘মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ বরিশাল বিভাগীয় জনসচেতনতা সভা-২০২৬’-এ জেলে ও সংশ্লিষ্টদের ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজির কার্যালয় বরিশালের পুলিশ সুপার (অপারেশন্স) কাজী মো. ছোয়াইব এবং বরিশালের পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান।
বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদের স্থায়িত্ব বাড়বে। এজন্য নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধ রাখতে হবে। একই সঙ্গে জেলেদের সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় মৎস্য বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, জেলে প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।
ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।
ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।
ডিপি ওয়ার্ল্ড ইজারা নিয়ে উত্তেজনার মধ্যেই চট্টগ্রাম বন্দরের তথ্য ও ছবি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
