জাতীয়

ঢাকার গণপরিবহন ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা: রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন এবং গণপরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও বিশৃঙ্খলা দূর করার বিষয়ে আলোচনা হচ্ছে।

উচ্চপর্যায়ের এ বৈঠকে উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।

রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনায় বিদ্যমান বিশৃঙ্খলা দূর করা, যাত্রীসেবার মান উন্নত করা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো বৈঠকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে যানজট কমানো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হচ্ছে।

ঢাকার ক্রমবর্ধমান যানজট ও পরিবহন ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা সমাধানে সাম্প্রতিক সময়ে সরকার একাধিক উদ্যোগ নিয়ে আলোচনা করছে। এর আগে ৪ অক্টোবর অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেও প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।

Related News

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় সচিবালয়ে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিচারপ্রক্রিয়া ও পরিবারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চান নাহিদ ইসলাম

গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে শুধু নবায়ন নয়, নতুন চুক্তির দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিস্তাসহ সব অভিন্ন নদীতে বাংলাদেশের সমান অংশীদারত্বও চেয়েছেন তিনি।

পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে আলোচনা, ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে দ্রুত সংলাপ শুরু করতে চায় বাংলাদেশ। পানি চুক্তি নবায়নে কমিটি গঠন ও ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু, আলোচনায় শুল্ক ও স্থলবন্দর

প্রায় তিন বছর পর দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হয়েছে। শুল্ক ও অশুল্ক বাধা, পাটপণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক ও স্থলবন্দর নিয়ে আলোচনা করবে ঢাকা।

শাপলা চত্বর মামলা অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের বৈঠক, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা

বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশন। আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ও নির্বাচন ব্যবস্থা নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করছেন।

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের, ৩০ দিনের সময়সীমা

পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠায় সুন্দরবনসংলগ্ন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ২৪টি রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ সংবাদ।

Search