আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় সচিবালয়ে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিচারপ্রক্রিয়া ও পরিবারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
ঢাকা: ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর করা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহন খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও বিশৃঙ্খলা নিরসনের উপায় নিয়ে আলোচনা হচ্ছে।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।
রাজধানীর যানজট ও গণপরিবহন ব্যবস্থাপনা উন্নয়নে সরকার সাম্প্রতিক সময়ে একাধিক উদ্যোগ নিয়ে আলোচনা করছে। এর আগে প্রধানমন্ত্রী ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাস, কারওয়ান বাজারের পাইকারি বাজার স্থানান্তর, ইলেকট্রনিক টোল কালেকশন চালু এবং গণপরিবহন ব্যবস্থাপনায় পরিবর্তনের বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
এ ছাড়া ঢাকার অভ্যন্তরীণ সার্কুলার রোড প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পটির বাস্তবায়ন-সংক্রান্ত বাধা দূর করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।
সংশ্লিষ্টদের ধারণা, আজকের বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনার দীর্ঘদিনের সমস্যা, সড়ক নিরাপত্তা এবং বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রম নিয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় সচিবালয়ে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিচারপ্রক্রিয়া ও পরিবারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে শুধু নবায়ন নয়, নতুন চুক্তির দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিস্তাসহ সব অভিন্ন নদীতে বাংলাদেশের সমান অংশীদারত্বও চেয়েছেন তিনি।
পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে দ্রুত সংলাপ শুরু করতে চায় বাংলাদেশ। পানি চুক্তি নবায়নে কমিটি গঠন ও ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রায় তিন বছর পর দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হয়েছে। শুল্ক ও অশুল্ক বাধা, পাটপণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক ও স্থলবন্দর নিয়ে আলোচনা করবে ঢাকা।
শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশন। আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ও নির্বাচন ব্যবস্থা নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করছেন।
পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠায় সুন্দরবনসংলগ্ন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ২৪টি রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ সংবাদ।
