রাজনীতি

পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ ‎

ছবি : নিজস্ব প্রতিনিধি

‎‎​লালমনিরহাট জেলা প্রতিনিধি।।

‎লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআরহাট এলাকায় পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি এবং এর শীর্ষ নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। ব্যক্তিগত সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এমন উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
‎
‎শুক্রবার (৯ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা বিএনপির ‘হামার বাড়ি’ কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।
‎
‎​লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ৫ অক্টোবর বিডিআর হাট এলাকার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা সংক্রান্ত পারিবারিক বিরোধকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা চালানো হয়েছে। জেলা বিএনপির স্পষ্ট দাবি, এই বিরোধের সঙ্গে বিএনপির কোনো দূরতম সম্পর্কও নেই, এটি সম্পূর্ণ দুটি পরিবারের অভ্যন্তরীণ পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ।
‎
‎​তিনি আরও দাবি করেন, জমি সংক্রান্ত এই বিরোধের সঙ্গে জড়িত ব্যক্তিরা অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর চেষ্টা করেছেন। এমনকি বিএনপিতে যোগদানের জন্য তারা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অপচেষ্টাও চালিয়েছেন।
‎
‎​সংবাদ সম্মেলনে জানানো হয়, জমি নিয়ে বিরোধের জেরে যে মামলা দায়ের করা হয়েছে, তাতে যাঁদের আসামি করা হয়েছে তারা ওই পরিবারেরই নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ সদস্য। এই বাস্তবতা এড়িয়ে বিষয়টিকে রাজনৈতিকভাবে উপস্থাপনের পেছনের মূল উদ্দেশ্য হলো বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা।
‎
‎​দলীয় অবস্থান স্পষ্ট করে নেতারা বলেন, বিএনপি কখনোই কোনো ধরনের বলপ্রয়োগ, নৈরাজ্য, ভাঙচুর কিংবা লুটপাটকে প্রশ্রয় দেয় না। বরং মাদক কারবার, অপরাধমূলক কর্মকাণ্ড ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পক্ষে দলটি সবসময় সোচ্চার। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। সেই সাথে যারা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
‎
‎​পরিশেষে, ব্যক্তিগত বা পারিবারিক বিরোধকে কোনোমতেই রাজনৈতিক ইস্যুতে পরিণত না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কড়া আহ্বান জানায় জেলা বিএনপি।
‎
‎​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ)সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Related News

অভয়নগরে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে রেললাইনের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে কয়লার ড্যাম্প নির্মাণ ও দখলের বিরুদ্ধে নওয়াপাড়ায় বিক্ষোভ ও মানববন্ধন।

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ভারতের সঙ্গে শত্রুতা নয়, বাংলাদেশের স্বার্থ সুরক্ষা চান নাহিদ

ভারতের সঙ্গে বৈরিতা নয়, সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সুরক্ষার দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গঙ্গা চুক্তি নতুন করে করার দাবিও জানিয়েছেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সিগারেট কোম্পানি পরিচালনার অভিযোগ রাশেদ খাঁনের

‘তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো’র নাম পরিবর্তন করে ‘জেনুইন লিফ টোব্যাকো’ করার পর নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিষ্ঠানটির নেপথ্যে রয়েছেন বলে অভিযোগ করেছেন রাশেদ খাঁন। অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির এমডি।

বাংলাদেশ স্টাডিজ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে শফিকুর রহমান

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিন দফা দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচারের দাবিতে বাংলাবান্ধা থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

বহিষ্কারের পর বিএনপি নেতা সাগরের স্ট্যাটাস, ‘আলহামদুলিল্লাহ’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরে ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেন তিনি।

দেশকে অস্থির করতে পতিত দোসররা কাজ করছে: রিজভী

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশকে অস্থিতিশীল করতে ‘পতিত দোসররা’ নানা কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

Search