জাতীয়

নারী ও শিশুর প্রতি সহিংসতায় ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা: নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও কিছু ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মেয়েরা শুধু ঘরে থাকবে—এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, কোনো অন্যায় বা নির্যাতনের শিকার হলে চুপ করে না থেকে প্রশাসনকে জানাতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি সব কন্যাশিশুকে মার্শাল আর্ট শেখার আহ্বান জানান। তাঁর মতে, নারীদের সাফল্য শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ।

নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

Related News

‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই’: তারেক রহমান

বিএনপির সংসদীয় দলের সভায় চাঁদাবাজি, দখল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

আইএমএফের সঙ্গে জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দশম সাক্ষ্যগ্রহণ

মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় নয়জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নানক, তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ১২ অক্টোবর থেকে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। তথ্য সংগ্রহের নামে টাকা দাবি করলে ১০৯৮ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান।

পলাশ হত্যা মামলায় মঈনউদ্দিনকে গ্রেফতার দেখালেন আদালত

জুলাই আন্দোলনের সময় মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

শিক্ষার্থীর চোখ নষ্টের মামলায় সাবেক ডিআইজি গ্রেফতার

মিরপুরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে শিক্ষার্থী সিয়াম ব্যাপারীর ডান চোখ নষ্ট হওয়ার মামলায় সাবেক ডিআইজি মো. হামিদুল আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ডিবি

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ডিবি। পল্লবী থানায় দুটি মামলা প্রক্রিয়াধীন।

সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড পেতে অনলাইন নিবন্ধনের নির্দেশ

সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড পেতে অনলাইন নিবন্ধন, প্রোফাইল হালনাগাদ ও কাগজপত্র আপলোড করতে হবে। যাচাই শেষে নির্ধারিত কক্ষ থেকে কার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

Search