পলাশ হত্যা মামলায় মঈনউদ্দিনকে গ্রেফতার দেখালেন আদালত
জুলাই আন্দোলনের সময় মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সারাদেশ: দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। বাকি চার ধাপের ভোটের তারিখও জানিয়েছে কমিশন।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণসংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
ইসি কমিশনার জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তারিখগুলো হলো—
প্রথম ধাপ: ২১ জানুয়ারি ২০২৭
দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি ২০২৭
তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল ২০২৭
চতুর্থ ধাপ: ১৩ মে ২০২৭
পঞ্চম ধাপ: ২৭ মে ২০২৭
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা হয়েছে। দেশে প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের এ পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে ভোটগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত তফসিল ও সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।
জুলাই আন্দোলনের সময় মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা দেবাশীষ কুমার বড়ুয়া ও কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ডিবি। সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।
আশুলিয়ার জামগড়ায় সাড়ে সাত ঘণ্টার পুলিশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার শাওনসহ ছয়জন আটক। উদ্ধার দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেল।
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিল ও চাকরির নিশ্চয়তার দাবিতে ১৯ অক্টোবর থেকে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার মাঝে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
খুলনায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবং সাত লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বের সদস্য ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে সমাধিতে শ্রদ্ধা, দোয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।
