রাজনীতি

বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনায় সারোয়ার তুষার

রাজনৈতিক: বিএনপি নেতৃত্বাধীন সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প এবং সারাদেশে অনিয়মের মাধ্যমে সারের ডিলার নিয়োগের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি অভিযোগ করেছেন, দলীয় প্রভাব খাঁটিয়ে সংসদ সদস্য (এমপি) ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পরিবারের সদস্যরা সারের ডিলারশিপ বাগিয়ে নিয়েছেন। এমনকি ছাত্রলীগ নেতা থেকে শুরু করে অধ্যয়নরত শিক্ষার্থীরাও স্বজনপ্রীতির মাধ্যমে এই ডিলারশিপ পেয়েছেন বলে দাবি করেন তিনি।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক বিশেষ পোস্টে এসব বিস্ফোরক অভিযোগ তোলেন এনসিপি নেতা সারোয়ার তুষার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সারোয়ার তুষার খোঁচা মেরে লেখেন, “সারেও ফ্যামিলি কার্ড! দুর্বার গতিতে এগিয়ে চলছে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প!”

নির্দিষ্ট কয়েকটি ঘটনার উদাহরণ টেনে তিনি লেখেন, “নীলফামারী জেলার ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনোয়ার হোসেন। তাঁর ছেলে মাবরুক আল ইসলাম জোয়াদ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার ঘটনায় জড়িত থাকায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে বিএনপি নেতার এই ছাত্রলীগ করা সন্তানকে সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “একই উপজেলার (ডিমলা) বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানের ছেলে তানভির রাফসানকে ডিমলা সদর ইউনিয়নের সারের ডিলার বানানো হয়েছে, যিনি বর্তমানে কুয়েটের (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী মাত্র।”

সারোয়ার তুষার তাঁর পোস্টে দাবি করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারাদেশেই প্রভাবশালী এমপি ও রাজনৈতিক নেতাদের সন্তান, স্ত্রী, শ্যালক, শ্যালকের স্ত্রী, ভাগ্নে এবং ছোট ভাইদের নামে-বেনামে সারের ডিলারশিপ বণ্টন করা হয়েছে।

কৃষি খাতের মতো সংবেদনশীল জায়গায় স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে তিনি আরও লেখেন, “ঘটনা আসলে কী? এসব অনিয়মের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতাই পরিষ্কার বলে দিয়েছেন—‘সবই টাকার খেলা’।”

ফ্যামিলি কার্ড ও সার বণ্টনে সরকারের এমন ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Related News

মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।

ছাত্রদলের সাবেক নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলা গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। রোববার গোপালগঞ্জে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

জ্বালানি সংকটে পোশাকশিল্পের উৎপাদন ব্যয় তিনগুণ, অভিযোগ মামুনুল হকের

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা বন্ধ এবং তৈরি পোশাকশিল্পের উৎপাদন ব্যয় প্রায় তিনগুণ বেড়েছে বলে অভিযোগ করেছেন মামুনুল হক। গণভোটের রায় বাস্তবায়নেরও দাবি জানান তিনি।

জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা, ইটপাটকেল নিক্ষেপ

উত্তরার ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। তাঁর দাবি, ৫০-৬০ জন যুবক এ ঘটনা ঘটান।

মিষ্টির শূন্য আসনে বিএনপির এক ডজনের বেশি নেত্রী আলোচনায়

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির এক ডজনের বেশি নেত্রী মনোনয়নপ্রত্যাশী। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা হয়নি।

দুর্গাপূজায় পূজামণ্ডপে পাহারা ও নজরদারির আহ্বান রিজভীর

দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে আসন্ন দুর্গাপূজায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির রুহুল কবির রিজভী। পূজামণ্ডপে পাহারা ও নজরদারির পরামর্শ দিয়েছেন তিনি।

Search