সারাদেশ

নির্ধারিত সময়ের আগেই খালি হলো সাজেক, পূজার মুখে উদ্বেগে পর্যটন ব্যবসায়ীরা

পার্বত্য চট্টগ্রাম: রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্ধারিত বেধে দেওয়া সময়ের একদিন আগেই সোমবার (১২ অক্টোবর ২০২৬) সাজেক পর্যটনকেন্দ্র ছেড়েছেন সেখানে অবস্থানরত সব পর্যটক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই দফায় মোট ১ হাজার ১৪১ জন পর্যটক সাজেক ত্যাগ করে খাগড়াছড়িতে পৌঁছেছেন। বর্তমানে সাজেকে কোনো পর্যটক অবস্থান করছেন না।

সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে প্রথম দফায় সাজেকের বিভিন্ন কটেজ ও রিসোর্টে অবস্থানরত ৮৫৮ জন পর্যটক এস্কর্টের মাধ্যমে এলাকা ছাড়েন। পরবর্তীতে বেলা আড়াইটার দিকে দ্বিতীয় দফায় আরও ২৮৩ জন পর্যটক সাজেক ত্যাগ করেন।

সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, রাঙ্গামাটি জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্দেশনার এক দিন আগেই দুই দফায় সাজেক ছেড়ে যান সব পর্যটক। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নতুন করে কোনো পর্যটককে সাজেকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

এর আগে সাজেকের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এনে গত রোববার সন্ধ্যা থেকে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। একই সঙ্গে আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে অবস্থানরত সব পর্যটককে সাজেক ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়ে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।

উল্লেখ্য, গত রোববার ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাজেক সড়কে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে সাজেক ভ্রমণরত শত শত পর্যটক আটকা পড়েন। পরবর্তীতে বিকাল ৩টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারী নেতাদের দীর্ঘ ফলপ্রসূ আলোচনার পর তাঁরা দুই দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত রাখতে সম্মত হন। এরপরই আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়িতে ফিরিয়ে আনার কাজ শুরু করে প্রশাসন।

পর্যটন খাত বন্ধ থাকায় শারদীয় দুর্গাপূজার দীর্ঘ সরকারি ছুটিতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও কটেজ মালিকেরা।

সুপর্ণ দেববর্মন আরও জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোর জন্য সাজেকের রিসোর্ট ও কটেজগুলোর প্রায় শতভাগ কক্ষ অগ্রিম বুকিং করা ছিল। হঠাৎ ভ্রমণ নিষেধাজ্ঞা ও পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণার ফলে বুকিং বাতিল হওয়ায় রিসোর্ট মালিকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। এ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক পর্যটনকেন্দ্র দ্রুত পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Related News

নাটোরে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক, পুরস্কৃত ২ পুলিশ কর্মকর্তা

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ম্যাকবুক উদ্ধার করে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের হাতে তুলে দিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন আইজিপি।

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে

বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শরতের আকাশে ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকদের উপচে পড়া ভিড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্যালোকে দেখা মিলছে সোনালি আভার। জাতীয় ও ভ্রমণ সংবাদ।

কুমিল্লায় প্রাতঃভ্রমণে বের হয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ফজরের নামাজ শেষে হাঁটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম নিহত হয়েছেন। দুর্ঘটনা সংবাদ।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে পর্যটক এক্সপ্রেসে বসলো সিসিটিভি ক্যামেরা

ঢাকা-কক্সবাজার রুটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও যাত্রী আহত হওয়া ঠেকাতে পর্যটক এক্সপ্রেসে পরীক্ষামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে বাংলাদেশ রেলওয়ে।

সুন্দরবনে জিয়া বাহিনীর হাতে ৩ জেলে অপহৃত, দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বাদুড়ঝুলি খালে তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়া বাহিনী। দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি।

ফুলবাড়ীয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সোনার দোকানের শোকেস থেকে ১৪ ফুটের অজগর উদ্ধার

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা বাজারে একটি সোনার দোকানের শোকেস থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।

Search