আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।
রাজশাহী: রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি। প্রতিবাদ জানাতে সোমবার (১২ অক্টোবর) বিকেলে অনুসারীদের নিয়ে রাকসু ভবনের নিচতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পোস্টার সাঁটান তিনি।
পোস্টারটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির নিচে লেখা রয়েছে, ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান।’ কাফি জানান, রাকসু নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় যারা তাঁকে ভোট দিয়েছিলেন, তাঁদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি পোস্টারটি সাঁটিয়েছেন।
আবদুল্লাহ আল কাফি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপত্তিকর মন্তব্য বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও চেতনার প্রতি অসম্মান। তাঁর মতে, এ ধরনের বিদ্বেষের পেছনে সাংস্কৃতিক আত্মপরিচয়ের সংকট কাজ করে। বাংলাদেশের জন্ম ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের বিরোধিতাকারীদের মধ্যে এ ধরনের সংকট দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।
কাফি রাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে তিন হাজার ভোট পেয়ে পরাজিত হন তিনি।
গত রোববার রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ নামে একটি গান তৈরি করে ফেসবুকে ভিডিও পোস্ট করেন সালাহউদ্দিন আম্মার। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে অবমাননাকর মন্তব্য করে আরেকটি পোস্ট দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
এসব পোস্ট ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকে সমালোচনা করেছেন। এর পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের ছবি ও কবিতার পঙ্ক্তি সংবলিত পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ জানান ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সারের ডিলার নিয়োগে এমপি ও প্রভাবশালী নেতাদের স্বজনপ্রীতি এবং টাকার খেলার অভিযোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। রোববার গোপালগঞ্জে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা বন্ধ এবং তৈরি পোশাকশিল্পের উৎপাদন ব্যয় প্রায় তিনগুণ বেড়েছে বলে অভিযোগ করেছেন মামুনুল হক। গণভোটের রায় বাস্তবায়নেরও দাবি জানান তিনি।
