গণপূর্তের ১৫৫ নির্বাহী প্রকৌশলীর বদলি-পদায়ন হবে লটারিতে
বদলি বাণিজ্য বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণপূর্ত অধিদপ্তরের ১৫৫ নির্বাহী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী জাকারিয়া তাহের।
লালমনিরহাট জেলা প্রতিিধি।।
আলোকিত লালমনিরহাট গড়তে তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
আলোকিত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার (১১ই অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এর উদ্ধোধন অনিষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একসময় লালমনিরহাটে জেলা প্রশাসকের উদ্যোগে জমজমাটভাবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হতো। কিন্তু ১৭ বছর সেই ধারাবাহিকতা বন্ধ ছিল। স্টেডিয়ামটি দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় মাঠে ঘাস ও আগাছায় ভরে গিয়েছিল। পরে মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হয়েছে।
তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সক্রিয় করা গেলে মাদকে জড়িয়ে পড়া তরুণ ও যুবসমাজের একটি অংশকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। ইতোমধ্যে জেলার বিভিন্ন গ্রামগঞ্জ ও হাটবাজারে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি নতুন আগ্রহ দেখা যাচ্ছে। তারা আবার খেলার মাঠে ফিরছে। এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই মুল লক্ষ্য।
টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সার্বিক পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং তাদের মাঠমুখী করার উদ্যোগ সফল হবে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং নিয়মিত খেলার মাঠে আসার সুযোগ করে দিতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত থাকলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে। জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ ৫ উপজেলার ক্রিড়া ও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।