রাজনীতি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল

চট্টগ্রাম প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে প্রার্থী হতে ফরম ক্রয় করতে যাচ্ছেন চট্টগ্রামের পরিচিত মুখ, সংগ্রামী ও ত্যাগী নারী নেত্রী আফরোজা বেগম জলি।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেত্রী চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাসাস চট্টগ্রাম মহানগরের সক্রিয় নেত্রী হিসেবে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সু-শিক্ষিত, মিষ্টভাষী ও ক্লিন ইমেজের এই নেত্রী দুঃসময়ে দলের জন্য রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। ত্যাগ, শ্রম ও সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, “জলি আপা শুধু একজন নেত্রী নন, তিনি একজন কর্মী বান্ধব অভিভাবক। সংরক্ষিত নারী আসনে তার মতো শিক্ষিত ও পরীক্ষিত নেত্রীকে মনোনয়ন দিলে দল আরও শক্তিশালী হবে এবং নারীদের অধিকার নিয়ে সংসদে জোরালো ভূমিকা রাখতে পারবেন।”

আগামীকাল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন আফরোজা বেগম জলি। এ নিয়ে চট্টগ্রামের নারী নেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

এ বিষয়ে আফরোজা বেগম জলি বলেন, “আমি দীর্ঘদিন ধরে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে আসছি। দল যদি আমাকে যোগ্য মনে করে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়, তাহলে সংসদে নারীদের অধিকার, শিক্ষা ও চট্টগ্রামের মানুষের কথা তুলে ধরবো।”

Related News

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের পোস্টের প্রতিবাদ, রাকসু ভবনে পোস্টার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।

ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে আসিফ নজরুলের নিন্দা

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনায় সারোয়ার তুষার

সারের ডিলার নিয়োগে এমপি ও প্রভাবশালী নেতাদের স্বজনপ্রীতি এবং টাকার খেলার অভিযোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।

মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।

ছাত্রদলের সাবেক নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলা গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। রোববার গোপালগঞ্জে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

Search