সারাদেশ

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ

মোঃ হারুন অর রশীদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান OPERATION NARCOTICS STRIKE অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির ০৪টি বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে ১৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২:৩০ ঘটিকায় বুড়িরহাট বিওপির আওতাধীন চন্দ্রপুর (থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট), একই দিন সকাল ১১:৫৫ ঘটিকায় বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) ও দুপুর ১২:৫০ ঘটিকায় বালারহাট বিওপির আওতাধীন চওড়াটারী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) এবং অদ্য ১৭ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় গংগারহাট বিওপির আওতাধীন কুটি চন্দ্রখানা (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে পৃথক ০৪টি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বুড়িরহাট বিওপির এলাকা হতে ভারতীয় ইস্কাপ সিরাপ ১০০ বোতল, বনচৌকি বিওপির এলাকা হতে ফেয়ারডিল সিরাপ ২৫২ বোতল ও বালারহাট বিওপির এলাকা হতে ইয়াবা ট্যাবলেট ১০০ পিস, টাপেন্টাডল ট্যাবলেট ৯৯ পিস ও বাইসাইকেলের বিবি সেট ১০ পিস এবং গংগারহাট বিওপির এলাকা হতে ইয়াবা ট্যাবলেট ১৬০৬ পিস উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬,৬৪,৫০০/- (ছয় লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত) টাকা। এছাড়াও, মাদক চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Related News

বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম

বাগেরহাট সদরে গাছ কাটাকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি নেতার হামলায় মা ও ছেলে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি। ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, একই পরিবারের আটজনসহ নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের আটজনসহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু। আহত ৬।

রিশালে প্রতিটি মন্দিরে নিরাপত্তা দেওয়া হবে: এমপি মজিবর রহমান সরোয়ার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন এমপি মজিবর রহমান সরোয়ার।

১৬০টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী ১৬০টি পূজামণ্ডপে ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে ১৫ বিজিবি।

রংপুর বিভাগে দুর্গাপূজায় এসআরবি-১৩ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর বিভাগের ৫ হাজার ১৩৮টি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এসআরবি-১৩।

লালমনিরহাটে যৌতুকের ২ লাখ টাকা না পেয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

লালমনিরহাট সদরে যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ। থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা।

লালমনিরহাটে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

লালমনিরহাটে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বরিশালে দুই বিচারপতির সাথে আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বরিশাল ব্যুরো

বরিশাল জেলা আইনজীবী সমিতির এনএক্স ভবনে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ বজলুর রহমানের উপস্থিতিতে আইনজীবীদের মতবিনিময় সভা।

Search