৫৯২ কোটি টাকায় খনন হবে তিতাসের দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দক্ষ চালকদের উৎসাহিতকরণ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সারাদেশের ২৭৬ জন পেশাদার ও দক্ষ গাড়িচালককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ অক্টোবর রাজধানীতে কেন্দ্রীয়ভাবে ২০ জন এবং প্রতিটি জেলা পর্যায়ে চারজন করে বাকি ২৫৬ জন সহ সর্বমোট ২৭৬ জন দায়িত্বশীল চালকের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সড়ক দুর্ঘটনার হার হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির এই সমন্বিত রূপরেখা অনুমোদন লাভ করে।
সম্মাননা প্রদানের পাশাপাশি অক্টোবর মাসব্যাপী পরিবহন চালকদের চোখ ও শারীরিক সক্ষমতা নিশ্চিতে বিনামূল্যে চিকিৎসা সেবা, চশমা প্রদান ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে সড়ক সুরক্ষার মৌলিক নিয়মাবলী ছড়িয়ে দিতে ঢাকা মহানগরের ১০টি এবং জেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সড়কের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আগামী ২৮ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট প্রধান প্রধান সড়কের সাইন, ট্রাফিক সিগন্যাল ও রোড মার্কিং দ্রুত সংস্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে। গণযোগাযোগ মাধ্যম ও জেলা-উপজেলা প্রশাসনের সর্বাত্মক অংশগ্রহণে এই প্রচার অভিযান পরিচালিত হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান জানান, ট্রাফিক আইন মেনে চলা দায়িত্বশীল চালকরাই নিরাপদ সড়ক ব্যবস্থার আসল রূপকার। তাঁদের পেশাগত কাজের এই স্বীকৃতি পরিবহন খাতে একটি সুস্থ প্রতিযোগিতা ও জবাবদিহিতা তৈরি করবে। তবে বিশেষজ্ঞ ও পরিবহন মালিক সংগঠনের নেতৃবৃন্দ মনে করছেন, সম্মাননার পাশাপাশি চালকদের কর্মঘণ্টা সুনির্দিষ্টকরণ, পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা, যানবাহনের নিয়মিত ফিটনেস যাচাই এবং নিরাপদ অবকাঠামো নিশ্চিত করা গেলে দেশের সড়ক নিরাপত্তা টেকসই রূপ লাভ করবে। দিবসটি স্মরণে আগামী ২৮ অক্টোবর সকালে সড়ক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য রোডশো এবং পরবর্তীতে অডিটোরিয়ামে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সূত্র: বাসস।
তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বেল্ট এলাকায় সিসিটিভি ক্যামেরা ও মনিটর স্থাপন, লাগেজের গতিবিধি সরাসরি দেখবে যাত্রীরা।
যাত্রাবাড়ী-শ্যামপুরের সাবেক এমপি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের ইন্তেকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রোটারিয়ান এম নাজমুল হাসানের শোক প্রকাশ।
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্রিয়েটিভ ইকোনমি প্রসার ও শিশু বিকাশের তাগিদ দেন।
