সারাদেশ

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ছবি : নিজস্ব প্রতিনিধি

বাগেরহাট জেলা প্রতিনিধি.
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই সংগঠনের বাগেরহাট জেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যা লি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যা লি বের করা হয়। র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সাগুফতা হক।
নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এসএম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সাবেক সভাপতি শেখ হেমায়েত হোসেন, সমাজসেবক এম জাকির হোসেন, নিরাপদ সড়ক চাইয়ের সহ সাধারন সম্পাদক আবুবকর সিদ্দিক নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মনিরুজ্জামানসহ আরেও অনেকে।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, চালক, পথচারী ও যাত্রীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন ।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related News

শরীয়তপুরের আবাসিক হোটেল থেকে শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার

শরীয়তপুরের আবাসিক হোটেলে শিক্ষক আবুল বাশার হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হোটেল ম্যানেজার আতাউর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব।

শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে আছিয়া কারামতিয়া মাদ্রাসা –সুবর্ণজয়ন্তী ও মিলনমেলায় প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

বাগেরহাটের রামপালে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য দিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ। সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ

লালমনিরহাট সদরের হারাটীতে খালের প্লাসিটিং কাজে বাধা, ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে।

অভয়নগর উপজেলা পরিষদে ১৪ বছর ধরে একই পদে হুমায়ুন কবীর, ‘খুঁটির জোর’ কোথায়?

যশোরের অভয়নগর উপজেলা পরিষদে সাঁট-মুদ্রাক্ষরিক পদে ১২ বছর ধরে একই কর্মস্থলে হুমায়ুন কবীর। প্রথাগত বদলি না হওয়া নিয়ে প্রশ্ন।

বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের। বিজিবির বাধার মুখে ব্যর্থ বিএসএফ।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ

লালমনিরহাট ১৫ বিজিবির ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’ অভিযানে ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপসহ ১৭০৬ পিস ইয়াবা জব্দ।

বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম

বাগেরহাট সদরে গাছ কাটাকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি নেতার হামলায় মা ও ছেলে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি। ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

Search