জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।…
কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সন্তানদের সঠিকভাবে লালন-পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
হাসনাত আব্দুল্লাহ অভিভাবকদের প্রতি জোর দিয়ে বলেন, “আপনার সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। নিজের সন্তানকে বাসায় স্বাধীন রাখুন। মতপ্রকাশের সুযোগ দিন।” তিনি সতর্ক করেন যে, সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করলে তারা ঘর ছেড়ে বাইরে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তাদের কথা বলতে না দেওয়ার কারণে ওই সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
তিনি শিক্ষকদের ভূমিকার প্রশংসা করে বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলেন।
কলেজের অধ্যক্ষ মো. আবু ইউছুফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান এবং বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূইয়া।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী নূর মোহাম্মদ মিয়াজী এবং গীতা পাঠ করেন ঝিলিক দেবনাথ। শিক্ষকদের পক্ষে সহকারী অধ্যাপক মো. ছাইদুল ইসলাম বক্তব্য রাখেন।
নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।…
বাংলাদেশে প্রতিভাবান ও মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান。 আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দল কেবল ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদকে ব্যবহার করতে চাইছে। তবে বিএনপি জুলাইয়ের এই ঐতিহাসিক অর্জনকে…
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ লোকগীতি বিভাগে সারা দেশে প্রথম হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিল অনয়া সরকার (ইশা)।
সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ বক্তব্য।
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালে…
২০২৪ সালের ১৬ জুলাই। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের রাজপথ কাঁপানো আন্দোলন তখন তুঙ্গে। উত্তাল সেই সময়ে রংপুরে লড়াইয়ের একদম সম্মুখভাগে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী…
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল…



