হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
ইসলামাবাদ/জম্মু ও কাশ্মীর: পাকিস্তান সরকার আজাদ জম্মু ও কাশ্মীরের মিরপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বড় অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ নিয়েছে। লাখ লাখ প্রবাসী এবং স্থানীয় নাগরিকের আধুনিক বিমান চলাচল সুবিধা নিশ্চিত করতে এই প্রকল্পটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পের নির্মাণকাজ চলতি অর্থবছরের মধ্যেই শুরু হবে।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, তারা ইতোমধ্যে বিমানবন্দর নির্মাণের জন্য প্রযুক্তিগত বাস্তবতা যাচাই ও উপযুক্ত স্থান নির্ধারণের কাজ শুরু করেছে।
মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে প্রাথমিক মূল্যায়ন ও সমীক্ষা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নকশা অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হবে এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রযুক্তিগত ও লজিস্টিক বিষয় সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।
এই বিমানবন্দর নির্মিত হলে আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণ, বিশেষ করে বিদেশে বসবাসরত প্রবাসী পাকিস্তানিদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে। এতে ইসলামাবাদ বা অন্য প্রদেশের দূরবর্তী বিমানবন্দরের ওপর নির্ভরশীলতা কমবে।
নতুন বিমানবন্দরটি সরাসরি আকাশপথে যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে, যা কেবল ভ্রমণ সহজ করবে না, বরং স্থানীয় অর্থনীতিতেও নতুন প্রাণ সঞ্চার করবে। এই প্রকল্পটি কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।
দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।
মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।
ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।
সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।
