রাজনীতি

এনসিপি’র ১২৫ আসনে প্রার্থী চূড়ান্ত

জাতীয় নির্বাচন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

শীর্ষ নেতাদের অবস্থান: এনসিপি’র কেন্দ্রীয় নেতৃত্ব ঢাকা ও রংপুরের গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন:

আহ্বায়ক মো. নাহিদ ইসলাম: ঢাকা-১১

সদস্যসচিব আখতার হোসেন: রংপুর-৪

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী: ঢাকা-১৮

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ডা. তাসনীম জারা: ঢাকা-৯

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এই নির্বাচনকে ‘ব্যালট রেভল্যুশন’ আখ্যায়িত করে বলেন, প্রার্থীরা দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি নির্বাচনে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চাওয়ার প্রচারণা চালাবেন।

এনসিপির সদস্যসচিব তাসনীম জারা বলেন, দেড় হাজারের বেশি মনোনয়ন ফরম সংগ্রহকারীর মধ্য থেকে যাচাই-বাছাই করে এই প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। আখতার হোসেন জানান, এই প্রাথমিক তালিকায় প্রকাশিতদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিল করা হবে।

এনসিপি’র ১২৫ আসনের চূড়ান্ত তালিকা (কে কোথায়):

আসন প্রার্থী আসন প্রার্থী
পঞ্চগড়-১ মো. সারজিস আলম ঢাকা-১
মো. রাসেল আহমেদ
ঠাকুরগাঁও-২ মো. রবিউল ইসলাম ঢাকা-৪
ডা. জাহিদুল ইসলাম
ঠাকুরগাঁও-৩ মো. গোলাম মর্তুজা সেলিম ঢাকা-৫
এস এম শাহরিয়ার
দিনাজপুর-৩ আ হ ম শামসুল মুকতাদির ঢাকা-৭
তারেক আহম্মেদ আদেল
দিনাজপুর-৫ ডা. মো. আব্দুল আহাদ ঢাকা-৯ ডা. তাসনিম জারা
নীলফামারী-২ ডা. মো. কামরুল ইসলাম দর্পন ঢাকা-১১
মো. নাহিদ ইসলাম (আহ্বায়ক)
নীলফামারী-৩ মো. আবু সায়েদ লিয়ন ঢাকা-১২
নাহিদা সারওয়ার নিভা
লালমনিরহাট-২ রাসেল আহমেদ ঢাকা-১৩ আকরাম হুসাইন
লালমনিরহাট-৩ মো. রকিবুল হাসান ঢাকা-১৫
অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌস
রংপুর-১ মো. আল মামুন ঢাকা-১৬
আরিফুল ইসলাম আদীব
রংপুর-৪ আখতার হোসেন (সদস্যসচিব) ঢাকা-১৭
ডা. তাজনূভা জাবীন
কুড়িগ্রাম-১ মো. মাহফুজুল ইসলাম ঢাকা-১৮
নাসীরুদ্দীন পাটওয়ারী
কুড়িগ্রাম-২ ড. আতিক মুজাহিদ ঢাকা-১৯
ফয়সাল মাহমুদ শান্ত
কুড়িগ্রাম-৩ ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি ঢাকা-২০
ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ
গাইবান্ধা-৩ মো. নাজমুল হাসান সোহাগ গাজীপুর-৬
ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল
গাইবান্ধা-৫ ডা. আ. খ. ম. আসাদুজ্জামান নরসিংদী-১
মো. আবদুল্লাহ আল ফয়সাল
জয়পুরহাট-১ গোলাম কিবরিয়া নরসিংদী-২ সারোয়ার তুষার
জয়পুরহাট-২ আবদুল ওয়াহাব দেওয়ান কাজল নরসিংদী-৪
ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর
বগুড়া-৬ আব্দুল্লাহ-আল-ওয়াকি নরসিংদী-৫
মো. নাজমুল হক সিকদার
চাঁপাইনবাবগঞ্জ-২ মু. নাজমুল হুদা খান (রুবেল খান) নারায়ণগঞ্জ-৪
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন
নওগাঁ-১ কৈলাশ চন্দ্র রবিদাস নারায়ণগঞ্জ-৫
আহমেদুর রহমান তনু
নওগাঁ-২ মো. মাহফুজার রহমান চৌধুরী রাজবাড়ী-২
সাইয়েদ জামিল (জামিল হিজাযী)
নওগাঁ-৩ পরিমল চন্দ্র (উরাও) ফরিদপুর-৩
সৈয়দা নীলিমা দোলা
নওগাঁ-৪ মো. আব্দুল হামিদ গোপালগঞ্জ-১ প্রলয় কুমার পাল
নওগাঁ-৫ মনিরা শারমিন গোপালগঞ্জ-৩
মো. আরিফুল দাড়িয়া
নাটোর-২ আব্দুল মান্নাফ শরীয়তপুর-১
মো. আব্দুর রহমান
নাটোর-৩ অধ্যাপক এস. এম. জার্জিস কাদির সিলেট-১ এহতেশাম হক
সিরাজগঞ্জ-৩ দিলশানা পারুল সিলেট-৩
ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
সিরাজগঞ্জ-৪ দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) সিলেট-৪
মো. রাশেল উল আলম
সিরাজগঞ্জ-৫ মনজুর কাদের মৌলভীবাজার-৪ প্রীতম দাশ
সিরাজগঞ্জ-৬ এস এম সাইফ মোস্তাফিজ হবিগঞ্জ-৪
নাহিদ উদ্দিন তারেক
পাবনা-৪ অধ্যক্ষ ড. মো. আব্দুল মজিদ ব্রাক্ষণবাড়িয়া-২
মাওলানা আশরাফ উদ্দিন মাহদি
মেহেরপুর-১ মো. সোহেল রানা ব্রাক্ষণবাড়িয়া-৩ মো. আতাউল্লাহ
মেহেরপুর-২ অ্যাডভোকেট সাকিল আহমাদ কুমিল্লা-৪
হাসনাত আবদুল্লাহ
চুয়াডাঙ্গা-১ মোল্লা মোহাম্মদ ফারুক এহসান কুমিল্লা-৬
নাভিদ নওরোজ শাহ
ঝিনাইদহ-১ অ্যাডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার) চাঁদপুর-১ আরিফুল ইসলাম
যশোর-৪ মো. শাহজাহান কবীর চাঁদপুর-২
ইসরাত জাহান বিন্দু
মাগুড়া-২ মোহাম্মাদ তরিকুল ইসলাম চাঁদপুর-৫
মো. মাহাবুব আলম
বাগেরহাট-২ মোল্যা রহমাতুল্লাহ ফেনী-৩
মোহাম্মাদ আবুল কাশেম
খুলনা-১ মো. ওয়াহিদ উজ জামান নোয়াখালী-১
ব্যারিস্টার মো. ওমর ফারুক
খুলনা-২ ফরিদুল হক নোয়াখালী-৫
অ্যাডভোকেট হুমায়রা নূর
পটুয়াখালী-১ অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা নোয়াখালী-৬
আব্দুল হান্নান মাসউদ
পটুয়াখালী-২ মুজাহিদুল ইসলাম শাহিন চট্টগ্রাম-৬
মহিউদ্দিন জিলানী
ভোলা-১ অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান চট্টগ্রাম-৮
মো. জোবাইরুল হাসান আরিফ
বরিশাল-৪ আবু সাঈদ মুসা চট্টগ্রাম-৯
মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু
বরিশাল-৫ মো. নুরুল হুদা চৌধুরী চট্টগ্রাম-১০
সাগুফতা বুশরা মিশমা
ঝালকাঠি-১ ডা. মাহমুদা আলম মিতু চট্রগ্রাম-১১
মোহাম্মদ আজাদ দোভাষ
পিরোজপুর-৩ ড. মো. শামীম হামিদী চট্টগ্রাম-১৩
জুবাইরুল আলম মানিক
টাঙ্গাইল-১ সাইদুল ইসলাম (শহিদ সাজিদের পরিবার) চট্টগ্রাম-১৪
মুহাম্মদ হাসান আলীম
টাঙ্গাইল-৩ সাইফুল্লাহ হায়দার চট্টগ্রাম-১৫
আবদুল মাবুদ সৈয়দ
টাঙ্গাইল-৫ মাসুদুর রহমান রাসেল চট্টগ্রাম-১৬
মীর আরশাদুল হক
টাঙ্গাইল-৭ খন্দকার মাসুদ পারভেজ কক্সবাজার-১
মো. মাইমুল আহসাম খান
জামালপুর-৪ ডা. মো. মোশাররফ হোসেন কক্সবাজার-২
আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন
শেরপুর-১ ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া কক্সবাজার-৪ মুহাম্মদ হোসাইন
শেরপুর-২ খোকন চন্দ্র বর্মণ (আহত) খাগড়াছড়ি
অ্যাডভোকেট মনজিলা সুলতানা
ময়মনসিংহ-১ মো. আবু রেহান রাঙামাটি প্রিয় চাকমা
ময়মনসিংহ-৩ কবি সেলিম বালা বান্দারবান মংসা প্রু চৌধুরী
ময়মনসিংহ-৫ মিয়াজ মেহরাব তালুকদার মুন্সিগঞ্জ-১ আলী নেওয়াজ
ময়মনসিংহ-৬ জাবেদ রাসিন মুন্সিগঞ্জ-২ মাজেদুল ইসলাম
ময়মনসিংহ-৭ অ্যাডভোকেট এ. টি. এম. মাহবুব-উল আলম কিশোরগঞ্জ-২
আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল)
ময়মনসিংহ-৯ আশিকিন আলম (রাজন) কিশোরগঞ্জ-৩
শেখ খায়রুল কবির আহমেদ
ময়মনসিংহ-১১ তানহা শান্তা নেত্রকোণা-২
ফাহিম রহমান খান পাঠান
নেত্রকোণা-৩
প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম)

 

 

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

Search