রাজনীতি

১৭ বছর পর বীরবেশে দেশে ফিরলেন তারেক রহমান: পূর্বাচলে জনসমুদ্রের সংবর্ধনা

ঢাকা: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে সপরিবারে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে লন্ডন থেকে সিলেট হয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিমানবন্দরে অবতরণের পর ভিআইপি লাউঞ্জে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। তারেক রহমান হঠাৎ থেমে গিয়ে জুতা খুলে রাস্তার পাশের বাগানের শিশিরভেজা ঘাসে দাঁড়িয়ে জন্মভূমির মাটির স্পর্শ নেন। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশের মাটি ছুঁয়ে দেখার এই দৃশ্য উপস্থিত নেতা-কর্মীদের আপ্লুত করে তোলে। ইমিগ্রেশন শেষে তিনি সরাসরি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাঁর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার পথ ছিল লোকারণ্য। লাল-সবুজে সাজানো একটি বিশেষ বুলেটপ্রুফ মিনিবাসে করে তিনি সমাবেশস্থলের দিকে রওনা হন। সাধারণ সময়ে এই পথ আধা ঘণ্টার হলেও মানুষের ঢলে গতকাল সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। বিকেল ৪টায় তিনি ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র সংবর্ধনা মঞ্চে উপস্থিত হন এবং ১৬ মিনিট বক্তব্য দেন। বক্তব্যে তিনি একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান। সেখানে তিনি মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দীর্ঘ সময় অতিবাহিত করেন। পরে তিনি গুলশানের বাসভবনে যান। তাঁর এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দিনটিকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।

Related News

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের পোস্টের প্রতিবাদ, রাকসু ভবনে পোস্টার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।

ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে আসিফ নজরুলের নিন্দা

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনায় সারোয়ার তুষার

সারের ডিলার নিয়োগে এমপি ও প্রভাবশালী নেতাদের স্বজনপ্রীতি এবং টাকার খেলার অভিযোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।

মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।

ছাত্রদলের সাবেক নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলা গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।

Search