জাতীয়

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধে চাঞ্চল্য: পিস্তলসহ যুবক আটক

ঢাকা: শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি চলাকালে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে আরাফাত জামান নামের ওই যুবককে আটক করে পুলিশ।

আরাফাত জামানকে অবরোধকারীরা তাঁর পকেটে পিস্তল সদৃশ বস্তু দেখে শনাক্ত করেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আছাদুজ্জামান জানান, উদ্ধারকৃত পিস্তলটি আসলে একটি খেলনা পিস্তল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছেন, লক্ষ্য ঠিক করার অনুশীলনের জন্য তিনি এই খেলনা পিস্তলটি সাথে রেখেছিলেন।

বর্তমানে ওই যুবক শাহবাগ থানা হেফাজতে রয়েছেন এবং পুলিশ বিষয়টি আরও খতিয়ে দেখছে।

 

 

Related News

পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি?

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিএনপির উচ্চপর্যায়ের বার্তা ও সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

অবৈধ আদেশের ভিত্তিতে গণভোট চাপিয়ে দেওয়া হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক কোনো সমঝোতা ছাড়াই একটি অবৈধ আদেশের…

প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না তারেক রহমান: জিয়াউদ্দিন হায়দার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি উল্লেখ করেন,…

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে…

মোজাফফরই জিয়াউর রহমানকে গুলি করেন, আত্মগোপনে ছিলেন ভারতে

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার…

শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলে তার আত্মসমর্পণ করার কোনো সুযোগ থাকবে না এবং দেশে আসামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার…

জুলাই হত্যাকাণ্ডের বিচার জাতি চিরকাল মনে রাখবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

জুলাই আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের এমন দৃষ্টান্তমূলক বিচার করা হবে যা জাতি চিরকাল মনে রাখবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি…

৪৫ বছর পর জিয়া হত্যার আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি, পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস…

Search