রাজনীতি

রুমিন ফারহানা সহ বিএনপির ৯ জ্যেষ্ঠ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমিন ফারহানার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয় বিএনপি।

কিন্তু সেখানে জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের বিপক্ষে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দিলে এই কঠোর সিদ্ধান্ত নেয় দল। রুমিন ফারহানা ছাড়াও সাইফুল আলম নীরব ও মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ আরও ৮ জন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকে একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

Search