রাজনীতি

আওয়ামী লীগের চশমা খুলে জনগণের দৃষ্টিতে বাংলাদেশের দিকে তাকান: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা : ভারতকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, “ভারতকে বাংলাদেশের দিকে আওয়ামী লীগের দৃষ্টিতে নয়, জনগণের দৃষ্টিতে তাকাতে হবে।” বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বারের গুনাইঘর উত্তর ইউনিয়নে এক দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে—জনগণের সঙ্গে জনগণের। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারত যদি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখার চেষ্টা করে, তবে সেটা হবে বর্তমান প্রজন্মকে ‘মিস রিডিং’ করা।”

হাদি হত্যার বিচার ও প্রশাসনের সমালোচনা: শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ৬ মাসের পরিকল্পনায় হাদিকে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, খুনিদের ভারত থেকে পুশ করা হয়েছিল এবং মিশন শেষে তারা আবার ওপারে ফিরে গেছে। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ড ঘটলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন, বিচার বিভাগ ও গোয়েন্দা সংস্থা প্রধান আসামিদের গ্রেফতারে ব্যর্থ হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

আগামী নির্বাচনকে ‘গোলামি’ বনাম ‘আজাদি’র লড়াই হিসেবে অভিহিত করে তিনি বলেন:

রাজনীতি হতে হবে গণমানুষের জন্য, ক্ষমতার জন্য নয়।

দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

জনগণের টাকা মেরে জনসেবা করার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, “হাদি ভাই আমাদের শিখিয়ে গেছেন রাজনীতি কেমন হওয়া উচিত। তাঁর খুনের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

Search