সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল
জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার নবম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি)। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই বিচারিক কার্যক্রম চলছে। মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে উসকানি প্রদান এবং সরাসরি গুলির নির্দেশ দেওয়াসহ মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এর আগে গত ৬ জানুয়ারি এই মামলার অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ‘ক্যামেরা ট্রায়ালে’ সম্পন্ন হয়। সাক্ষীর জীবন ও নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই গোপনীয় শুনানির আদেশ দিয়েছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ার বক চত্বরে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় সুরুজ আলী বাবু ও বাবুল ফরাজীসহ ছয়জন শহীদ হন।
অন্যদিকে, একই ট্রাইব্যুনালে আজ রংপুরের শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের অবশিষ্ট জেরা অনুষ্ঠিত হচ্ছে। ৩০ জন আসামির এই মামলায় বর্তমানে তদন্ত কর্মকর্তাকে আসামিপক্ষ জেরা করছে। সকালে দুই মামলার আসামিদেরই কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সারের ডিলার নিয়োগে এমপি ও প্রভাবশালী নেতাদের স্বজনপ্রীতি এবং টাকার খেলার অভিযোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।
