জাতীয়

জ্বালানি সরবরাহে চালু হচ্ছে ‘ফুয়েল অ্যাপ’: ডা. জাহেদ উর রহমান

 ঢাকা: বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, তেলের সরবরাহ কিছুটা কমলেও তা কোনোভাবেই ‘সংকটজনক’ পর্যায়ে নেই। মূলত অবৈধ মজুত, পাচারের আশঙ্কা এবং সাধারণ মানুষের অতিরিক্ত কিনে রাখার প্রবণতাই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী।

উপদেষ্টা জানান, ২০২৫ সালের মার্চে ডিজেল সরবরাহ ছিল ৩ লাখ ৯৬ হাজার ৯৮ টন, যা ২০২৬ সালের মার্চে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৫১২ টনে। পেট্রোলের সরবরাহ ৪৬ হাজার থেকে কমে ৩৯ হাজার টনে নেমেছে, যা প্রায় ১৫ শতাংশ কম। তবে স্বস্তির খবর হলো, অকটেনের সরবরাহ গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। ৬ এপ্রিল পর্যন্ত সরকারের হাতে ১ লাখ ১৪ হাজার ১২২ টন ডিজেল, ১০ হাজার ১৫১ টন অকটেন এবং ১৩ হাজার ৮০৫ টন পেট্রোল মজুত রয়েছে।

ডা. জাহেদ উর রহমান দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের একটি নাজুক আর্থিক চিত্র তুলে ধরেন। তিনি জানান, সরকার যখন দায়িত্ব নেয় তখন থেকেই এই খাতে ৪৫ হাজার কোটি টাকার ভর্তুকির বোঝা ছিল। বর্তমানে আইপিপি-র কাছে ২০ হাজার ২৭২ কোটি টাকা এবং আদানি পাওয়ারের কাছে ২ হাজার ৯০৪ কোটি টাকাসহ বিভিন্ন খাতে বিপুল পরিমাণ বকেয়া জমা পড়েছে। এই বিশাল চাপ সামলে সরকার সাধারণ মানুষের ওপর প্রভাব কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এপ্রিলে পরিচালিত ৭৪টি অভিযানের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকায় তেলের মজুত পাচারের ইঙ্গিত দেয়। এছাড়া কে কতটুকু তেল কিনছে তা তদারকি করতে সরকার ‘ফুয়েল অ্যাপ’ চালু করতে যাচ্ছে।

জ্বালানির বৈশ্বিক দাম বাড়লেও বাংলাদেশ সরকার আগামী এক মাস দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে উপদেষ্টা সতর্ক করে বলেন, “আমরা আরও এক মাস অপেক্ষা করতে চাই। যদি সংকট বাড়তে থাকে, তবে সরকার আরও কঠিন (টাফার) সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে।” তিনি জনগণের উদ্দেশ্যে বার্তা দেন যে, সরকার চেষ্টা করছে চাপ ম্যানেজ করতে, যাতে সাধারণ মানুষের ওপর এর প্রভাব ন্যূনতম থাকে।

Related News

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অবৈধ মোবাইল ফোন ও রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সারাদেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার চালককে সম্মাননা দিচ্ছে সরকার

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।

৫৯২ কোটি টাকায় খনন হবে তিতাসের দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক সংকটে জ্বালানি খাত অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রী

ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।

জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী |

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।

Search