ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনা ফলপ্রসূ না হওয়ার পর বিশ্ববাসীর নজর এখন হোয়াইট হাউসের দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি মুখ না খুললেও তাঁর ডিজিটাল কার্যক্রম থেকে একটি ভয়াবহ সামরিক কৌশলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ট্রাম্প তাঁর নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বিতর্কিত নিবন্ধ শেয়ার করেছেন, যা ইরানের ওপর সম্ভাব্য নৌ অবরোধের বার্তা দিচ্ছে।
প্রবীণ মার্কিন সাংবাদিক জন সোলোমনের রক্ষণশীল ওয়েবসাইট ‘জাস্ট দ্য নিউজ’-এ প্রকাশিত ওই নিবন্ধটির শিরোনাম— ‘ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে ট্রাম্প কার্ড: একটি নৌ অবরোধ’। প্রতিবেদনে বিভিন্ন সমর বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান যদি শর্ত মেনে না নেয়, তবে প্রেসিডেন্ট ট্রাম্প সহজেই হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে শক্তিশালী নৌ অবরোধ আরোপ করে ইরানের জ্বালানি ও বাণিজ্যিক পথ অচল করে দিতে পারেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই পোস্টটি ইরান সরকারের ওপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল। হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় সেখানে মার্কিন নৌ অবরোধের যেকোনো চেষ্টা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।
ইসলামাবাদে আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্পের এই নীরব কিন্তু ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরান এখন পর্যন্ত ট্রাম্পের এই পরোক্ষ বার্তার জবাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।
তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।
