রাজনীতি

আওয়ামী লীগ উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছে : এটিএম আজহারুল ইসলাম

রংপুর: জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করে বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়ন জামায়াত শাখা আয়োজিত এক নির্বাচনি পদসভায় তিনি এ কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেন যে, আওয়ামী লীগ রাষ্ট্রীয় সম্পদ লুট করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।

তিনি বলেন, “আজ মানুষ বিদেশে শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছে, অথচ দেশে সৃষ্ট সম্পদ কিছু সংখ্যক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত।”

তিনি আশা প্রকাশ করেন, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ নিশ্চিত হবে। তখন দেশের ভেতরেই সবার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

নিজের রাজনৈতিক জীবনের প্রতিকূলতা সম্পর্কে বলতে গিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি মৃত্যুর মুখ থেকে জনগণের কাছে ফিরে এসেছেন। তিনি তাঁর জীবনের বাকি সময় জনগণের সেবায় উৎসর্গ করতে চান।

তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা আমাকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ষড়যন্ত্র করেছিলেন। তবে আল্লাহর অশেষ রহমতে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে।”

তিনি যোগ করেন, সেই শেখ হাসিনাই দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।

দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান

এটিএম আজহারুল ইসলাম দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে জামায়াতকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “এজন্য আপনাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। আমাকে একবার নির্বাচিত করে দেখুন, আপনাদের আমানতের খেয়ানত করবো না।”

পদসভাটিতে সভাপতিত্ব করেন সয়ার ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী ইলিয়াস আলী।

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

Search