জাতীয়

২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস, ৬০৩ পদ অনুমোদন

দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে এক বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ২০১টি উপজেলায় নতুন করে ‘উপজেলা ক্রীড়া অফিস’ স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সাথে এসব অফিস পরিচালনার জন্য তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৬০৩টি নতুন পদ অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে জারি করা এক সরকারি আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মূল প্রস্তাব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ব সম্মতির ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই নতুন পদগুলো তৈরি করা হলো। এর মধ্যে প্রথম ধাপে নির্মিত ১৬৭টি স্টেডিয়াম এবং দ্বিতীয় ধাপে নির্মাণাধীন আরও ৩৪টি উপজেলার স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় জনবল বরাদ্দের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন সৃজনকৃত ৬০৩টি পদের মধ্যে রয়েছে—২০১টি উপজেলা ক্রীড়া অফিসার (১ম শ্রেণী/নবম গ্রেড), ২০১টি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ২০১টি অফিস সহায়ক পদ।

তবে অর্থ বিভাগ এই জনবল ও অফিস অনুমোদনের ক্ষেত্রে আটটি সুনির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলোর মধ্যে অন্যতম হলো—প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া, অর্থ বিভাগের নির্ধারিত কোড মেনে ব্যয় নির্বাহ করা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের শর্তসমূহ যথাযথভাবে অনুসরণ করা। এছাড়া, দ্বিতীয় ধাপে যে ৩৪টি স্টেডিয়ামের কাজ চলমান রয়েছে, সেগুলোর নির্মাণ শেষ হওয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট পদগুলোতে দ্রুত নিয়োগ বা পদায়ন সম্পন্ন করতে বলা হয়েছে। যেসব পদের জন্য এখনও সুনির্দিষ্ট নিয়োগবিধি তৈরি হয়নি, তা দ্রুত চূড়ান্ত করে জনবল কাঠামো (টিওঅ্যান্ডই) হালনাগাদ করার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

Related News

প্রতিষ্ঠার ৪৮ বছরে বিএনপি: সরকার পরিচালনার পাশাপাশি সংগঠন সচল রাখাই বড় চ্যালেঞ্জ

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ সরকার পরিচালনার পাশাপাশি দলীয় সংগঠনকে সক্রিয় রাখা। তৃণমূল রাজনীতি, স্থানীয় নির্বাচন, সাংগঠনিক পুনর্গঠন ও জাতীয় সংকট মোকাবিলা নিয়ে বিশেষ প্রতিবেদন।

আজ যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী (সা.)-এর জন্ম ও ওফাত স্মরণে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আউয়াল

মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের নতুন একান্ত সচিব (PS) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের সাবেক যুগ্ম সচিব মো. আবু আউয়াল।

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্ড অব অনার গ্রহণ ও পরিদর্শন বইয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি।

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোট পড়েছে মোট ৩৪৩টি।

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে: এমপি রাহাদ

বাগেরহাটে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জবাবদিহিতা সভায় এমপি শেখ মনজুরুল হক রাহাদ। জলবায়ু সংকট, বিশুদ্ধ পানি ও বেড়িবাঁধ নির্মাণে তাগিদ।

দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন

বাগেরহাটের দশানী-গিলাতলা সড়কের স্থগিত থাকা সংস্কার কাজের উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নতুন প্রকল্প।

Search