নওয়াপাড়া পৌরসভায় আইন অমান্য করে গৃহ নির্মাণ
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভায় গৃহ নির্মাণের আইন অমান্য করে ভবন নির্মাণ ও প্রতিবাদ করায় হুমকির প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ।
মো:জিয়াউদ্দিন বাবু। বরিশাল বুরো
ক্রিকেট খেলা নিয়ে দ্বন্ধে ব্যাট দিয়ে পেটানোয় অষ্টম শ্রেনী পড়ুয়া শিক্ষার্থী হত্যা মামলায় সহপাঠীকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে শিশু আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার প্রায় ৯ বছর পর সোমবার বরিশাল শিশু আদালতের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আদালতে উপস্থিত ছিল বলে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানিয়েছেন।
দণ্ডিত মিরাজুল ইসলাম স্বর্ন্যামত (২৪) নগরীর ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল স্বর্ন্যামতের ছেলে।
মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, নগরীর ফলপট্রি এলাকার বাসিন্দা আবির রবি দাস ও মিরাজুল ইসলাম স্বর্ন্যামত একে ইনষ্টিটিউশনের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ছিলো। একই এলাকায় বসবাস ও একই শ্রেনীতে পড়াশুনা করায় তাদের মধ্যে বন্ধুত্বও ছিলো। ক্রিকেট খেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ২০১৭ সালের ২২ ডিসেম্বর দুপুরে ফলপট্টি এলাকার একটি আবাসিক হোটেলের সামনে আবিরকে একা পায়। এ সময় মিরাজুল তার হাতে থাকা ব্যাট দিয়ে মাথায় সজোরে আঘাত করে। এ সময় আবিরের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাত পৌনে ১২টার দিকে মারা যায় আবির। এ ঘটনায় আবিরের বাবা জয় রবি দাস ২৩ ডিসেম্বর কোতয়ালী মডেল থানায় মামলা করে। মামলায় মিরাজুলকে নামধারী ও অজ্ঞাত আরো ৩ জনকে আসামী করা হয়। কোতয়ালী মডেল থানার এসআই ইলিয়াস হোসেন ২০১৮ সালের ৩১ মার্চ একমাত্র মিরাজুল ইসলাম স্বর্ন্যামতকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক ১১ জনের সাক্ষ্য নিয়ে ওই আদেশ দিয়েছেন।
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভায় গৃহ নির্মাণের আইন অমান্য করে ভবন নির্মাণ ও প্রতিবাদ করায় হুমকির প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ।
বাগেরহাটের কচুয়ায় আদালতের আদেশ অমান্য করে প্রবাসীর জমি দখল ও সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন।
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মো. মাসুদ সরকার।
চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের মামলা ও ভাড়া না দেওয়ার অভিযোগে সিএনজি অটোরিকশা ধর্মঘট, ভোগান্তিতে যাত্রী ও শিক্ষার্থীরা।
আগৈলঝাড়ায় মাদকের নামে নিরপরাধ মানুষকে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগে বরিশাল জেলা ডিবি পুলিশ ও কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
বরিশাল নগরীর ব্যস্ততম পোর্ট রোডে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে চলা সড়ক সংস্কারে ধীরগতি ও ফুটপাত দখলে নাকাল নগরবাসী।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অ্যানেক্স ভবন সংস্কারে দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগে দুদকে আবেদন।
বরিশালে প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
