সারাদেশ

নির্মাণকাজে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না: অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম

মতলব উত্তরে মাদ্রাসা-মসজিদ নির্মাণকাজ পরিদর্শনকালে

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন জ্বিন নুরাইন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে নির্মাণকাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা পরিষদ প্রশাসক।
এ সময় অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম বলেন, জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। নির্মাণকাজে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, মাদ্রাসা ও মসজিদটি স্থানীয় ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নির্মাণকাজে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হোসাইন আহাম্মদ খান, উপসহকারী প্রকৌশলী রতন চন্দ্র সরকার, ঠিকাদার সেলিম সরকার এবং মাদ্রাসার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শনের সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার নির্মাণকাজের অগ্রগতি ও বিভিন্ন দিক সম্পর্কে তাকে অবহিত করেন

Related News

‎খুলনায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ‎

খুলনায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবং সাত লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সাংবাদিক আমির খসরু আর নেই

বের সদস্য ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই।

নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে সমাধিতে শ্রদ্ধা, দোয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন

মৌলভীবাজারে স্কাউট ভবনে জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলামের শতবর্ষ উপলক্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠিত।

পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর ঠিক শেষ মুহূর্তে বাতিল ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা। প্রতিবাদে ঢাকার রাজপথ অবরোধ প্রসেস পরীক্ষার্থীদের।

কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত দুই

কিশোরগঞ্জের হোসেনপুরে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

Search