সারাদেশ

মাদকের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: জেলা বিএনপি নেতা আলমগীর সরকার

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টায় সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ববোধ ও সচেতনতা। মাদক নির্মূল ও একটি সুস্থ সমাজ গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলমগীর সরকার বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদেরও দায়িত্ব রয়েছে। সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদক বহনকারী, ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে আমরা যদি একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দেই, তাহলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে। 
মতলব উত্তর থানার উদ্যোগে বুধবার (২৮ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে মাদক বিরোধী র‍্যালি ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে ওঠার অন্যতম বড় কারণ মাদক। 

আলমগীর সরকার বলেন, যারা মাদককে উদ্দীপক হিসেবে ব্যবহার করছে, তারা নিজেদের পাশাপাশি সমাজকেও বিকৃত মনস্তত্ত্বের দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রয়োজন সকলের সমন্বিত সামাজিক প্রচেষ্টা।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ মোল্লা সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলিমুল ইসলাম, সাদুল্লাপুর ইউনিয়ন বিট অফিসার মতলব থানার সেকেন্ড অফিসার এসআই সাদেকুর রহমান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী,
সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল সরকার, বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক,
সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ হাসেম প্রধান, মহিলা নেত্রী বিউটি বেগম, কালীপুর হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হক, পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, সাইফুল ইসলাম মাষ্টার, সাদুল্লাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাস্টার।

এ সময় উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মামুন সরকার, ষাটনল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ নবীর হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম মুন্সী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য হাসিব‌ মোল্লা, কলাকান্দা ইউনিয়ন যুবদল নেতা মামুন সরকার’সহ রাজনৈতিক ও সামাজিক সচেতনতা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related News

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নেদায়ে ইসলাম ফরাজীকান্দিতে আনন্দ মিছিল

মতলব উত্তরের নেদায়ে ইসলাম ফরাজীকান্দির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোনাজাত অনুষ্ঠিত।

সিদ্ধিরগঞ্জ মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে বাউল গানের আসর বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী মো. জসিমের সংবাদ সম্মেলন।

বাঘাইয়াকান্দি কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির দ্বিতীয়বার সভাপতি হলেন আমিনুল ইসলাম জসিম

মুন্সীগঞ্জের গজারিয়ার বাঘাইয়াকান্দি কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ আমিনুল ইসলাম জসিম। ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন।

পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তিত ৫৯ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার ও চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

মতলব উত্তরে প্রেমিক যুগল’কে আটক করে চাঁদা আদায়ের ঘটনায় আটক ৩

মতলব উত্তরের ফরাজীকান্দিতে প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী।

সিদ্ধিরগঞ্জে শ্মশানে মাদক স্পটের বিরুদ্ধে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা তীরের শ্মশানে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মাদকমুক্ত করার জোরালো দাবি।

নির্মাণকাজে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না: অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম

মতলব উত্তরে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন জ্বিন নুরাইন হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ নির্মাণকাজ পরিদর্শন করলেন অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম।

Search