রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: জামায়াত আমির

ঢাকা: গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করা না হলে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভা শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

মতবিনিময় সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ এবং জাতীয় সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের ভূমিকা নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন দলটির আমির। ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার জানান, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন না হলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সংকট তৈরি হতে পারে বলে মত প্রকাশ করেছেন জামায়াত আমির।

সংসদীয় রাজনীতি ও সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে এবং বাইরে দেশের ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট সকল ভালো কাজে জামায়াত সরকারকে সহযোগিতা করবে। তবে সরকারের যেকোনো জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নেবেন। এই অবস্থান সম্পূর্ণ অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল হবে উল্লেখ করে তিনি জানান, রাজপথের সব আন্দোলনই তারা অহিংস রাখতে চান।

সভায় উপস্থিত গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান আরও স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন বলে জানান গোলাম পরওয়ার। তাদের মতে, জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের রায় নিয়ে কোনো দলের ভিন্নমত থাকলে সেটি জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিত এবং সংশ্লিষ্ট দলগুলোর স্পষ্ট করা দরকার যে তারা জনগণের রায় মেনে নেবে কি না।

মতবিনিময় সভায় দেশের চলমান বিভিন্ন সমস্যা—যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, জনজীবনের দুর্ভোগ, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণের বিষয়গুলোও আলোচনায় উঠে আসে। জামায়াত আমির বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমত গঠন ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় ইলেকট্রনিক গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের যেকোনো ত্রুটি-বিচ্যুতি খোলামেলাভাবে তুলে ধরে যেন গঠনমূলক সমালোচনা করা হয়।

এ সময় টেলিভিশনের নির্বাহী প্রধানরা চাকরি নিরাপত্তাসহ গণমাধ্যমের বিভিন্ন কাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। প্রিন্ট মিডিয়ার মতো ইলেকট্রনিক মিডিয়ায় সুযোগ-সুবিধা, নির্দিষ্ট বেতন কাঠামো ও ওয়েজ বোর্ড না থাকার বিষয়টি উল্লেখ করে তা সমাধানের জন্য জামায়াত কার্যকর ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেন দলটির নেতারা।

মতবিনিময় সভায় বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী, সম্পাদক, হেড অব নিউজ ও প্রধান বার্তা সম্পাদকরা অংশ নেন। এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Related News

টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

প্রাথমিক সত্যতা পাওয়ার দাবির খবরে মানহানি হয়েছে, দুদকের কাছে প্রশ্ন আসিফ মাহমুদের

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরুর আগে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ মর্মে দুদকের বক্তব্যে মানহানি হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে গাছের চারা রোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিন

মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো. জিয়াউদ্দিন জিয়ার মাদকমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার অঙ্গীকার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নেতা

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ।

উৎসবমুখর পরিবেশে লিটন হোসেনের গণসংযোগ: সাইলো রোডে ‘ঠেলাগাড়ি’ মার্কার পক্ষে জোয়ার

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার নির্বাচনে দপ্তর সম্পাদক প্রার্থী লিটন হোসেনের পক্ষে বিশাল গণসংযোগ অনুষ্ঠিত। ‘ঠেলাগাড়ি’ মার্কার পক্ষে গণজোয়ার।

Search