টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ঢাকা: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাকে বহনকারী বিমানটির রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বুধবার মালয়েশিয়া থেকে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানানো হয়।
দীর্ঘ অসুস্থতা ও বিদেশবাস প্রসঙ্গে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানান, জ্ঞান ফেরার পর থেকেই তিনি দেশের ফেরার জন্য অত্যন্ত অস্থির হয়ে পড়েছিলেন।আফরোজা আব্বাস বলেন, ‘আমরা প্রায় সাড়ে পাঁচ মাস দেশের বাইরে ছিলাম। অসুস্থ হওয়ার পর ওকে অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে দেড় মাস থাকার পর তাকে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে নিয়ে আসা হয়। তার নিউরো সমস্যা ঠিক হয়ে গেলেও তখন রিহ্যাবের প্রয়োজন দেখা দেয়, যা এখনও চলমান রয়েছে। এখন ও লাঠি (স্টিক) নিয়ে হাঁটতে পারে, তবে পুরোপুরি সাপোর্ট ছাড়া নিজে একা হাঁটতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দেশবাসীর দোয়ায় ও বেঁচে ফিরেছে এবং ধীরে ধীরে काफी সুস্থ হয়ে উঠেছে।’
তিনি আরও জানান, ‘জ্ঞান ফেরার পরপরই ও শুধু বলতো— আমি দেশে যাবো, আমি আমার বাড়ি যাবো। নিজের বাড়ি ও দেশটাকে ও খুব মিস করতো এবং দেশে ফেরার জন্য চরম অস্থিরতার মধ্যে ছিল। এমনকি দ্রুত দেশে যাওয়ার তাগিদে ও ঠিকমতো ফিজিওথেরাপিও করতে চাইতো না।
তখন চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত ফিজিওথেরাপি চালিয়ে যেতে হবে এবং অন্তত আগামী দুই বছর একজন সাধারণ মানুষ যেভাবে জিমে গিয়ে ব্যায়াম বা এক্সারসাইজ করেন, ওকে সেভাবে নিয়ম মেনে চালিয়ে যেতে হবে। কারণ এখন হঠাৎ ফিজিওথেরাপি বন্ধ করে দিলে সে কিছুটা পিছিয়ে পড়তে পারে। তবে স্বস্তির বিষয় হলো, এখন ও নিজে মোটামুটি সব কাজ করতে পারে এবং লাঠির সাহায্যে হাঁটতে সক্ষম।’
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরুর আগে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ মর্মে দুদকের বক্তব্যে মানহানি হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে গাছের চারা রোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো. জিয়াউদ্দিন জিয়ার মাদকমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার অঙ্গীকার।
বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ।
বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার নির্বাচনে দপ্তর সম্পাদক প্রার্থী লিটন হোসেনের পক্ষে বিশাল গণসংযোগ অনুষ্ঠিত। ‘ঠেলাগাড়ি’ মার্কার পক্ষে গণজোয়ার।
