জাতীয়

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

ঢাকা: দেশের সব নাগরিককে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে না দেখে কেবল ‘বাংলাদেশি’ হিসেবে বিবেচনা করার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘সবার গর্বিত পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফ্যাসিস্ট সরকারের আমলের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের মানুষের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে দেশের দামাল ছেলেরা জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।’

দেশ পুনর্গঠনের ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি দেশ পুনর্গঠনের পালা চলছে। তবে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নানা ধরনের গুজব ছড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষকে উসকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, ‘এই দেশ সবার। নাগরিক হিসেবে এ দেশে প্রত্যেকের অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।’ বর্তমান সরকার ও বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, ধর্ম যার যার হলেও দেশের প্রতিটি নাগরিকের সমান নিরাপত্তা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সরকারি সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি নিজ হাতে নয়জন সেবায়েত ও পুরোহিতের হাতে ভাতার অর্থ তুলে দেন। একই সময়ে সারা দেশের আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে এই ভাতা প্রদান করা হয়।

Related News

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক সংকটে জ্বালানি খাত অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রী

ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।

জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী |

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।

শাহজালাল বিমানবন্দরে যুগান্তকারী উদ্যোগ: মনিটরে সরাসরি দেখা যাবে লাগেজের গতিবিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বেল্ট এলাকায় সিসিটিভি ক্যামেরা ও মনিটর স্থাপন, লাগেজের গতিবিধি সরাসরি দেখবে যাত্রীরা।

যাত্রাবাড়ী-শ্যামপুরের সাবেক এমপি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের ইন্তেকালে সর্বস্তরের শোক

যাত্রাবাড়ী-শ্যামপুরের সাবেক এমপি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের ইন্তেকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রোটারিয়ান এম নাজমুল হাসানের শোক প্রকাশ।

দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্রিয়েটিভ ইকোনমি প্রসার ও শিশু বিকাশের তাগিদ দেন।

আলোকিত সমাজ গঠনে  খেলাধুলার ভূমিকা অপরিসীম বললেন ত্রাণমন্ত্রী।

লালমনিরহাটে ‘আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে খেলাধুলা ও সুস্থ মানসিকতার গুরুত্ব তুলে ধরলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

Search