লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ
লালমনিরহাট সদরের হারাটীতে খালের প্লাসিটিং কাজে বাধা, ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে।
বগুড়া: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলার ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালনরত ইন্টার্ন চিকিৎসকেরা এবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন। এর ফলে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ইন্টার্ন চিকিৎসকেরা বহির্বিভাগের টিকিট কাউন্টারে গিয়ে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাউন্টারের তালা ভেঙে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেয়। এ সময় ইন্টার্ন চিকিৎসকেরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নেন।
হঠাৎ করেই বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় ও চিকিৎসকরা সেবা প্রদান থেকে বিরত থাকায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় রোগীরা চরম বিপাকে পড়েন। দীর্ঘক্ষণ টিকিট না পেয়ে বহু রোগীকে ও তাদের স্বজনদের হাসপাতাল চত্বরে হৃতবুদ্ধি হয়ে অপেক্ষা করতে দেখা যায়। তবে আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগের কার্যক্রম এই কর্মবিরতির আওতামুক্ত রয়েছে এবং সেখানে চিকিৎসা সেবা স্বাভাবিক রাখা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের হামলায় বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক আহত হন। ওই ঘটনার প্রতিবাদেই গত মঙ্গলবার রাত ১২টা থেকে কর্মবিরতি পালন শুরু করেন তারা। এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মুঞ্জুর-ই-মোরশেদ জানান, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের দুপুর ১২টায় একটি জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার যৌক্তিক সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করছেন।
এদিকে চিকিৎসকদের এই টানা কর্মবিরতির কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবিলম্বে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে অচলাবস্থা নিরসন করে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা পুনরায় স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনেরা।
লালমনিরহাট সদরের হারাটীতে খালের প্লাসিটিং কাজে বাধা, ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে।
যশোরের অভয়নগর উপজেলা পরিষদে সাঁট-মুদ্রাক্ষরিক পদে ১২ বছর ধরে একই কর্মস্থলে হুমায়ুন কবীর। প্রথাগত বদলি না হওয়া নিয়ে প্রশ্ন।
লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের। বিজিবির বাধার মুখে ব্যর্থ বিএসএফ।
লালমনিরহাট ১৫ বিজিবির ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’ অভিযানে ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপসহ ১৭০৬ পিস ইয়াবা জব্দ।
বাগেরহাট সদরে গাছ কাটাকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি নেতার হামলায় মা ও ছেলে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি। ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের আটজনসহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু। আহত ৬।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন এমপি মজিবর রহমান সরোয়ার।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী ১৬০টি পূজামণ্ডপে ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে ১৫ বিজিবি।
