চলমান সংকট ও প্রতিযোগিতার মুখে নাইজেরিয়া ও উগান্ডায় ব্যবসা গুটিয়ে নিচ্ছে উবার
তীব্র প্রতিযোগিতা ও জ্বালানি মূল্যবৃদ্ধির জেরে নাইজেরিয়া ও উগান্ডা থেকে রাইড-শেয়ারিং ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান উবার।
আন্তর্জাতিক: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মার্কিন দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে তেহরান। উল্টো ওই নৌপথটির দক্ষিণ অংশে অতিরিক্ত নৌ মাইন বসানোর চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। সংস্থাটির এক মুখপাত্র ওয়াশিংটনের দাবিকে সরাসরি উপহাস করে উড়িয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানান, গত রাতের বিশেষ অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে আন্তর্জাতিকভাবে চলাচলকারী অবৈধ রুটগুলোতে আরও নতুন নৌ মাইন স্থাপন করা হয়েছে। মার্কিন সেন্টকমের দাবির তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এর জবাবে সেন্টকম কেবল ফটোশপ ব্যবহার করে প্রণালিটির নাম পরিবর্তন করতে পেরেছে।’
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি কৌশলগত এই জলপথটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করে একটি মানচিত্র ও ছবি প্রকাশ করা হয়েছিল। সেই প্রচারণার দিকে ইঙ্গিত করে জোলফাগারি তীব্র কটাক্ষ করে যোগ করেন, ‘সমস্যার সমাধান হয়ে গেছে! এখন থেকে তেলবাহী জাহাজগুলো নিরাপদে পার করার জন্যও আপনারা ফটোশপ ব্যবহার করতে পারেন!’
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপ হরমুজ প্রণালি দিয়ে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যবস্থাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক ভূরাজনীতিবিদরা।
তীব্র প্রতিযোগিতা ও জ্বালানি মূল্যবৃদ্ধির জেরে নাইজেরিয়া ও উগান্ডা থেকে রাইড-শেয়ারিং ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান উবার।
ভারতের দিল্লির একটি হোটেলে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার পর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও সংকট নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বন্যায় সেতু ভেসে যাওয়ায় নেপালের ত্রিশূলী নদী পার হতে চরম ঝুঁকি নিয়ে জিপলাইনে যাতায়াত করছেন স্থানীয় গ্রামবাসী।
প্রবল ঝড় ও ভারি বৃষ্টির কারণে কানাডার টরন্টোতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে শহরের সড়ক ও বাস।
দুই হাজারের বেশি জোড়া মোজা সংগ্রহ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দ্বারপ্রান্তে মার্কিন নাগরিক ড্যারিল পার্কার। রেকর্ড গড়ার পর এসব মোজা দান করবেন আশ্রয়হীনদের।
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কৌশলগত হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ রাখার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শক্তিশালী অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।
