মার্কিন বিমান হামলায় ইরানে ১৮ জন নিহত ও ১৪২ জন আহত: স্বাস্থ্য মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানে ১৮ জন নিহত ও ১৪২ জন আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে জানুন বিস্তারিত।
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি জলাধারে হঠাৎ করেই সবুজ গাছপালায় ভরা আস্ত এক দ্বীপ ভেসে ওঠার ঘটনা ঘটেছে। ফুটবল মাঠের প্রায় সমান আকৃতির এই রহস্যময় দ্বীপটি কোথা থেকে এল এবং কীভাবে হঠাৎ অদৃশ্য হলো, তা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র জল্পনাকল্পনা।
স্থানীয় বাসিন্দারা গত আগস্ট মাসের শুরুর দিকে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ম্যাকেঞ্জি শহরের উত্তরের উইলিস্টন জলাধারে গাছপালায় ঢাকা এই দ্বীপটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। দ্বীপটির আনুমানিক আয়তন প্রায় ১ লাখ ৫ হাজার বর্গফুট বা তার কিছুটা বেশি বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর দ্বীপটির অস্তিত্ব নিশ্চিত করতে স্যাটেলাইটের ছবি পর্যালোচনা শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত ২০ জুলাইয়ের স্যাটেলাইট চিত্রে সত্যি সত্যিই জলাধারের বুকে দ্বীপটির অস্তিত্ব দেখা যায়। কিন্তু যেভাবে এটি আকস্মিকভাবে উদয় হয়েছিল, ঠিক তেমনি রহস্যজনকভাবে সেটি আবার অদৃশ্যও হয়ে গেছে। গত ৫ আগস্ট থেকে স্যাটেলাইটের কোনো ছবিতেই দ্বীপটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রাদেশিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ব্রিটিশ কলাম্বিয়া হাইড্রো’র মুখপাত্র বব গ্যামার সিবিসি নিউজকে জানান, ‘শুরুতে এই খবর নিয়ে আমরা বেশ সন্দিহান ছিলাম। কারণ, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে খুব সহজেই এ ধরনের ভুয়া ছবি বা ভিডিও তৈরি করা সম্ভব।’ তবে স্যাটেলাইটের ছবি দেখার পর তাঁদের সেই সংশয় কেটে যায়। বব গ্যামার আরও বলেন, ‘নিশ্চিতভাবে এটি এমন একটি অদ্ভুত ঘটনা, যা আমরা আগে কখনো শুনিনি। খুব বেশি মানুষ দ্বীপটি দেখতে না পাওয়ায় এটি কোথায় অবস্থান করছিল, তা খুঁজে বের করাও বেশ কঠিন ছিল।’
হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার অর্থ এই নয় যে দ্বীপটি জলে ডুবে গেছে—এমন ব্যাখ্যা দিয়ে বব গ্যামার জানান, সম্ভবত ভাসতে ভাসতে এটি তীরের কাছাকাছি কোনো অপেক্ষাকৃত নিরাপদ স্থানে গিয়ে আটকে গেছে বা মিশে গেছে।
গ্যামারের ধারণা, দ্বীপটি রাতারাতি তৈরি হয়নি, বরং বিগত কয়েক বছর ধরে ধীরে ধীরে এর সৃষ্টি হয়েছে। তাঁর মতে, জলাধারের তীরের কাছাকাছি ভাসমান কাঠ জমে এবং সেই পচতে থাকা কাঠের স্তূপের ওপর গাছপালা ও গাছের শিকড় গজিয়ে একটি ভাসমান ভূখণ্ড বা দ্বীপের রূপ নিয়েছে। পরবর্তীতে জলাধারের পানির স্তর বৃদ্ধি পেলে দ্বীপটি মূল তীর থেকে বিচ্ছিন্ন হয়ে মুক্ত পানিতে ভাসতে শুরু করে।
হঠাৎ ভেসে ওঠা এবং আবার চোখের আড়ালে চলে যাওয়া এই প্রাকৃতিক ঘটনাটি কানাডার পরিবেশবিদ ও স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।