জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেন জাহিদ আহসান
: ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আহসান লাবিব।
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা–১০ আসন ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই চাঞ্চল্যকর দাবি করেন তিনি। জামায়াত শেষ পর্যন্ত আসনটি না ছাড়ায় দলটির আমিরকে ধন্যবাদও জানান রাশেদ খান।
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘আসিফ মাহমুদ কোনো দুর্নীতি করে নাই! শুধু জিজ়্যেস করেন জামায়াতের আমির কেন তাকে ঢাকা-১০ আসন ছাড়ে নাই? নাহিদ ইসলাম এ বিষয়ে কারও কারও কাছে আক্ষেপ করে বলেছে, জামায়াতের আমির অনেক দরকষাকষির পরেও আসিফ মাহমুদের আসনটা ছাড়েনি! নাহিদ ইসলামের ভাষায় জামায়াতের আমিরের মন্তব্য এমন ছিল, আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ বা বিতর্কের দায় জামায়াত নিতে রাজি হয়নি।’
পোস্টে তিনি আরও দাবি করেন, ‘এমনকি আসিফ মাহমুদের আসনের জন্য ডক্টর মুহাম্মদ ইউনূস জামায়াতের আমিরকে কল করলে জামায়াতের আমির স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনে আরও ২-৩টা আসন বেশি ছাড়ব, কিন্তু আসিফ মাহমুদের বিষয়ে আপনি অনুরোধ করিয়েন না!’
আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে পোস্টে তীব্র সমালোচনা করেন রাশেদ খান। তিনি লেখেন, গত বুধবারের সংবাদ সম্মেলনে আসিফের পাশে দলের কোনো সিনিয়র নেতাকে দেখা যায়নি কেন, তার মূল কারণ হলো আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টি এনসিপিতে ‘ওপেন সিক্রেট’। এনসিপির অনেক নেতাকর্মী অত্যন্ত কষ্টে দিন কাটালেও মাত্র ১৮ মাসের উপদেষ্টা হয়ে আসিফ মাহমুদ ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি। দুদকের কোনো কর্মকর্তা বা নথিপত্রের হেরফেরের কারণে আসিফ দুর্নীতি থেকে পুরোপুরি খালাস পাননি দাবি করে রাশেদ খান লেখেন, তিনি অন্তত একজনকে বড় অঙ্কের অর্থ প্রদান করেছিলেন যা তাঁর জানা আছে।
তিনি আরও লেখেন, আসিফ মাহমুদ ওমরাহ করে এসেছেন; তাঁর উচিত ছিল অল্প বয়সের ভুলের জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করা। তাহলে তিনি বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখতেন। কিন্তু যত তথ্য তাঁর কাছে রয়েছে, তার ভিত্তিতে তিনি মনে করেন আসিফ মাহমুদ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
: ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আহসান লাবিব।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অভিযোগের পরিসংখ্যান ও সংবাদ সম্মেলনের পেশাদারিত্ব নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
জাতীয় সংসদে পুনর্গঠন করা হলো কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির নতুন সভাপতি হয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
রাজধানীসহ দেশে ছিনতাই, চুরি ও চাঁদাবাজি বাড়ায় পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। সংসদে উঠেছে ফুটপাত দখলের অভিযোগও।
সংসদে জেনারেল এমএজি ওসমানীর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে তাঁর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
এক দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল। সিনিয়র যুগ্ম মহাসচিব পদসহ দলের সাংগঠনিক পরিবর্তনের গুঞ্জন নিয়ে বিস্তারিত।
কুড়িগ্রামে ‘ভিশন এন্টারপ্রাইজ’-এর নামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতের চার নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন দলটির তৃণমূল নেতাকর্মী ও ভুক্তভোগীরা।
ব্যক্তিগত কারণে জাহিদ আহসান পদত্যাগ করায় জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আহসান লাবিব।
