জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেন জাহিদ আহসান
: ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আহসান লাবিব।
ঢাকা: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা দুর্নীতির অভিযোগের ধরন এবং সংস্থাটির সংবাদ সম্মেলনের পেশাদারিত্ব নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। দুদকের প্রকাশিত অভিযোগের পরিসংখ্যানকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে দুদকের কার্যক্রম ও অভিযোগের ধরণ নিয়ে সরাসরি ব্যঙ্গ করেন মনিরা শারমিন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এ কেমন দুর্নীতি করলেন Asif Mahmud? ১৮৮ জন কর্মকর্তার বদলি বাণিজ্য করে প্রতি কর্মকর্তা থেকে মাত্র ১ লাখ ৪৬ হাজার করে নিল। তাও আবার ৪ জন মিলে। ছিহ! লজ্জার ব্যাপার! বিএনপির মাথায় তাও ব্রেন্ট আছে। এক ভিসি ৩ কোটি!’
পোস্টে শুধু অভিযোগের অংক নিয়েই প্রশ্ন তোলেননি, পাশাপাশি দুদকের মুখপাত্রের সংবাদ সম্মেলনের পেশাদারিত্ব এবং উপস্থাপন ভঙ্গি নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে মনিরা শারমিন লেখেন, ‘আর সরকারের প্রতি অনুরোধ, দুদকের মুখপাত্র যাকে দিয়ে প্রেস কনফারেন্স করাইছেন, খুবই অনভিজ্ঞ এবং আনস্মার্ট। মিথ্যাটাও ঠিকঠাক বলতে পারে না। এক লাইন বলতে ১৪ বার তোতলায়। তারমধ্যে নার্ভাস হয়ে “প্রাথমিক সত্যতা” বলে ফেলছে। সেইটা আবার সাংবাদিকদের অনুরোধ করছে যাতে ঐ শব্দটুকু বাদ দিয়ে ভিডিও প্রচার করে। নাহ! জমাইতে পারলো না!’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও দুর্নীতি দমন কমিশনের তদন্তের বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানামুখী আলোচনা-সমালোচনা চলছে।
: ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আহসান লাবিব।
জাতীয় সংসদে পুনর্গঠন করা হলো কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির নতুন সভাপতি হয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
রাজধানীসহ দেশে ছিনতাই, চুরি ও চাঁদাবাজি বাড়ায় পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। সংসদে উঠেছে ফুটপাত দখলের অভিযোগও।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছাড়তে ড. ইউনূস জামায়াত আমিরকে ফোন করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খান।
সংসদে জেনারেল এমএজি ওসমানীর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে তাঁর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
এক দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল। সিনিয়র যুগ্ম মহাসচিব পদসহ দলের সাংগঠনিক পরিবর্তনের গুঞ্জন নিয়ে বিস্তারিত।
কুড়িগ্রামে ‘ভিশন এন্টারপ্রাইজ’-এর নামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতের চার নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন দলটির তৃণমূল নেতাকর্মী ও ভুক্তভোগীরা।
ব্যক্তিগত কারণে জাহিদ আহসান পদত্যাগ করায় জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আহসান লাবিব।
