স্বামীবাগে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপিত
রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো শুভ জন্মাষ্টমী। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান।
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘আইকনিক পরিবহন’-এর একটি বিলাসবহুল ডাবল ডেকার স্লিপার কোচ সড়ক থেকে ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা আনন্দভ্রমণের জন্য বাসটি রিজার্ভ করেছিলেন। বৃহস্পতিবার রাতে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল। শুক্রবার সকালে কলাপাড়ার খলিলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশের একটি অগভীর পুকুরে গিয়ে উল্টে পড়ে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন কমবেশি আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও দুর্ঘটনাগ্রস্ত বাসটি জব্দ করেছে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাসটিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো শুভ জন্মাষ্টমী। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান।
দিনাজপুরের ফুলবাড়ীতে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই প্রধান শিক্ষক নেই। পাশাপাশি ৮০টিতে নৈশপ্রহরী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়গুলো।
যশোরের কেশবপুরে পথচারী নারীকে চাপা দিয়ে এতিমখানা ভবনে ঢুকে পড়েছে একটি বাস। এতে ঘটনাস্থলেই রোকেয়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন।
নাটোরের বাগাতিপাড়ায় মাত্র ৪৫ টাকার চায়ের বাকি বিল চাওয়ায় চা বিক্রেতা ও মুদি দোকানির লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।
নড়াইলে শিক্ষকের মারধরে মাদ্রাসাছাত্র সৈয়দ সুলায়মান ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ।
জন্মের পরই শিশুদের ‘এক-আইডি’ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও শিক্ষাখাতসহ সব সেবা মিলবে এই একক ডিজিটাল পরিচয়পত্রে। জানুন বিস্তারিত।
রোগীর মৃত্যুর জেরে হামলার প্রতিবাদে বগুড়ার শজিমেক হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা। দুর্ভোগে পড়েছেন রোগীরা।
সীমান্ত সুরক্ষায় ফটিকছড়ির রহমতপুরে বিজিবির নতুন বিওপি ক্যাম্প উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক। এর মাধ্যমে মাদক ও চোরাচালান রোধে সক্ষমতা আরও বাড়ল।
