১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ। সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
যশোর: যশোরের কেশবপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় রোকেয়া বেগম (৪৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। মর্নিং ওয়াটার বা হাঁটার সময় একটি দ্রুতগামী বাস তাঁকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি এতিমখানা ভবনের ভেতরে ঢুকে পড়ে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে যশোর-সাতক্ষীরা সড়কের উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ফজরের নামাজের পর সকালে হাঁটতে বের হয়েছিলেন রোকেয়া বেগম। এ সময় যশোরগামী ‘স্টার ডিলাক্স পরিবহন’-এর একটি যাত্রীবিহীন বাস দ্রুতগতিতে এসে তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসটি পথচারীকে চাপা দিয়েই থেমে থাকেনি; বরং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে থাকা ওই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের সামনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
এ ঘটনায় বাসের চালকের সহকারী (হেলপার) মানিক ফকির আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের মূল চালক পালিয়ে যেতে সক্ষম হন।
মাদ্রাসা ও এতিমখানার পরিচালক গোলাম মোস্তফা জানান, বাসটি তাঁদের প্রতিষ্ঠানের সামনের অংশ পুরোপুরি ভেঙে ভেতরে ঢুকে পড়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তবে আল্লাহর কৃপায় ওই সময় মাদ্রাসায় থাকা ১০ থেকে ১২ জন শিক্ষার্থী নিরাপদে ছিল, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসোনা খাতুন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ। সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
লালমনিরহাট সদরের হারাটীতে খালের প্লাসিটিং কাজে বাধা, ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে।
যশোরের অভয়নগর উপজেলা পরিষদে সাঁট-মুদ্রাক্ষরিক পদে ১২ বছর ধরে একই কর্মস্থলে হুমায়ুন কবীর। প্রথাগত বদলি না হওয়া নিয়ে প্রশ্ন।
লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের। বিজিবির বাধার মুখে ব্যর্থ বিএসএফ।
লালমনিরহাট ১৫ বিজিবির ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’ অভিযানে ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপসহ ১৭০৬ পিস ইয়াবা জব্দ।
বাগেরহাট সদরে গাছ কাটাকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি নেতার হামলায় মা ও ছেলে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি। ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের আটজনসহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু। আহত ৬।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন এমপি মজিবর রহমান সরোয়ার।
