ইউএস ওপেনে অদ্ভুত অভিজ্ঞতা: কোর্টে গাঁজার তীব্র গন্ধে ম্যাচ থামাতে হলো সাবালেঙ্কাকে
ইউএস ওপেনের ম্যাচে কোর্টে গাঁজার তীব্র গন্ধ পাওয়ার কারণে খেলা থামিয়ে আম্পায়ারকে অভিযোগ জানান বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।
আন্তর্জাতিক: পিঠের চুলকানি মেটানোর অভিনব সেবা চালু করে মাসে প্রায় ১ লাখ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২৫ হাজার টাকা আয় করছেন চীনের শেনজেন শহরের ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শাওছিয়াও।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঝাং শাওছিয়াও প্রতিষ্ঠিত ‘সুমা’ নামের স্পা-ধাঁচের প্রতিষ্ঠানে গ্রাহকেরা নির্ধারিত শয্যায় শুয়ে প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে পিঠ চুলকানোর বিশেষ সেবা নেন। এক ঘণ্টার এই সেবার জন্য গ্রাহককে দিতে হয় ৩০০ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৫০০ টাকা।
শেনজেনের বাওআন ও ফুতিয়ান এলাকায় ইতোমধ্যে দুটি শাখা চালু করেছেন ঝাং। অল্প সময়ের মধ্যেই ব্যবসাটি লাভজনক হয়ে উঠেছে বলে তিনি জানিয়েছেন।
দীর্ঘ কর্মঘণ্টা ও মানসিক চাপে থাকা তথ্যপ্রযুক্তি খাতের কর্মীরাই তাঁর প্রতিষ্ঠানের প্রধান গ্রাহক। তবে গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ পুরুষ এবং ৩০ শতাংশ নারী।
একটি অনলাইন ভিডিও দেখে এবং শৈশবে বাবার পিঠ চুলকে দেওয়ার স্মৃতি থেকে ঝাংয়ের মাথায় এই ব্যবসার ধারণা আসে। পরে সেটিকে পেশাদার সেবায় রূপ দিতে কর্মীদের প্রশিক্ষণ দেন তিনি।
প্রশিক্ষিত কর্মীরা নির্দিষ্ট কৌশলে গ্রাহকদের পিঠ চুলকান। ঝাংয়ের দাবি, এই সেবা স্নায়ু শিথিল করতে এবং গ্রাহকদের ভালো ঘুমে সহায়তা করতে পারে।
ব্যবসার প্রাথমিক বিনিয়োগের অর্থ ইতোমধ্যে উঠে এসেছে বলে জানিয়েছেন ঝাং। এখন তাঁর লক্ষ্য চীনের বিভিন্ন এলাকায় ‘সুমা’র ১০০টি শাখা চালু করা। একই সঙ্গে পিঠ চুলকানোর এই কাজকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি।
চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে, চুলকানোর সময় ত্বকের স্নায়ু উদ্দীপিত হলে মস্তিষ্কে সাময়িক স্বস্তির অনুভূতি তৈরি হতে পারে। তবে দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক চুলকানি কোনো রোগের লক্ষণ হতে পারে। এমন ক্ষেত্রে স্বস্তির জন্য শুধু এ ধরনের সেবার ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ইউএস ওপেনের ম্যাচে কোর্টে গাঁজার তীব্র গন্ধ পাওয়ার কারণে খেলা থামিয়ে আম্পায়ারকে অভিযোগ জানান বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।
গাজার জেইতুন এলাকায় ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। প্রায় দুই বছর আগে হামলা হয়েছিল।
ভূমধ্যসাগরে ক্ষুদ্র শৈবালের বিস্তারে ইসরায়েলের প্রধান ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে নজিরবিহীন পানি সংকট দেখা দিয়েছে।
ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। তেল রপ্তানির মূল হাব এই দ্বীপ।
ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালির দখল নিয়ে হুথি ও সরকারি বাহিনীর ভয়াবহ সংঘর্ষে ১২৯ জন নিহত হয়েছেন। বিশ্ব বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ।
মদিনার সব মসজিদে এখন থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময়ই নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে সৌদি ইসলামবিষয়ক মন্ত্রণালয়।
চার বছরের ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে সফরে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
কিউবার কয়েকটি প্রতিষ্ঠান ও ফিদেল এরনেস্তো কাস্ত্রোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক চাপের পাশাপাশি কিউবার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।
