ম্যানচেস্টার সিটির দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দীর্ঘমেয়াদি শাস্তির দাবি জানিয়েছেন লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড। তাঁর মতে, শুধু অবনমন যথেষ্ট নয়।
খেলাধুলা: ছেলেদের দল চীনের কাছে হেরে গেলেও হকি টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষকে পাত্তাই না দিয়ে রীতিমতো দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মেয়েদের হকি জুনিয়র এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে আজ চায়নিজ তাইপেকে ৭-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। দুর্দান্ত এই জয়ের পর আগামীকালই নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ শুরু থেকেই প্রতিপক্ষ চায়নিজ তাইপেকে কোণঠাসা করে রাখে বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে গোলের দেখা না মিললেও পরের তিন কোয়ার্টারে আক্রমণাত্মক খেলে গুনে গুনে সাতটি গোল আদায় করে নেন তারা।
ম্যাচের ২০ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লিড এনে দেন কনা আক্তার। এরপর তৃতীয় কোয়ার্টারে আক্রমণের ঝড় তুলে আরও চারটি গোল আদায় করে নেয় দল। এই কোয়ার্টারে দুটি করে দুর্দান্ত ফিল্ড গোল করেন নাদিরা এমা ও আইরিন আক্তার। চতুর্থ কোয়ার্টারে এসে প্রতিপক্ষের রক্ষণভাগে আরও বেশি চড়াও হন সারিকা রিমন। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের ষষ্ঠ গোলটি করেন তিনি। এর ঠিক ছয় মিনিট পর ম্যাচের ৫-৭ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে নিজের জোড়া গোল এবং দলের ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন সারিকা। সব মিলিয়ে দলের হয়ে দুটি করে গোল করেছেন সারিকা রিমন, আইরিন আক্তার ও নাদিরা এমা।
উল্লেখ্য, এর আগে গত ২০২৪ আসরে নবম স্থান অর্জন করা বাংলাদেশ দল এবার নিয়ে দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে অংশ নিচ্ছে। ১০ দলের এবারের এই টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে রয়েছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। অন্যদিকে এলিট পুলে লড়াই করছে স্বাগতিক চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। বড় ব্যবধানে এই জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ দল আগামীকাল পাকিস্তানের বিপক্ষেও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দীর্ঘমেয়াদি শাস্তির দাবি জানিয়েছেন লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড। তাঁর মতে, শুধু অবনমন যথেষ্ট নয়।
৩২তম জন্মদিনে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে বিশ্বরেকর্ড গড়েছেন লিটন দাস। ব্যাট হাতে ৫৩ ও ১০২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে করেছেন ৯টি ডিসমিসাল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলের নতুন অধিনায়ক কুশল মেন্ডিস। ক্রীড়া সংবাদ।
আবুধাবি টেস্টে বাংলাদেশের ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপে আফগানিস্তান। ফিল্ডারের থ্রো পায়ে লাগায় ২০ রান করে মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শহীদি।
লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসির জন্য ইংরেজি অনুবাদ করে দেওয়ার অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
বাংলাদেশের পেস বোলিংয়ের গভীরতা বাড়াতে ঘরোয়া ক্রিকেটে আরও মানসম্মত পেসার তৈরির ওপর জোর দিয়েছেন বিসিবি কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। হাসান মাহমুদের বোলিংয়েরও প্রশংসা করেছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচডেতে আজ আর্সেনাল খেলবে লিলির বিপক্ষে, বার্সেলোনা মুখোমুখি হবে গালাতাসারের। মাঠে নামছে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডও।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস। ফিটনেস ও পারফরম্যান্সই প্রধান মানদণ্ড। খেলাধুলা সংবাদ।
